Special News Special Reports

ছাত্রীদের ন্যায়ের পথে চলার শিক্ষা দেব, স্কুলে যোগ দিয়ে ববিতা

0
(0)

খবর লাইভ : অবশেষে শিক্ষিকা পদে স্কুলে যোগ দিলেন ববিতা সরকার। আজ সোমবার মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিলেন শিলিগুড়ির ববিতা সরকার। তিনি বলেন, ‘‘আমি খুব খুশি হয়েছি। হাইকোর্টের নির্দেশে এই স্কুলে যোগ দিয়েছি। আগামী দিনে দায়িত্ব সহকারে এই কাজ করার চেষ্টা করব।’’

আরও পড়ুনঃ তরুণ মজুমদারের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

তাঁর বক্তব্য, ‘‘আমি কারও ক্ষমতার বিরুদ্ধে লড়াই করিনি। যোগ্যতার প্রশ্নে লড়াই করেছি। হাই কোর্ট আমাকে আমার অধিকার ফিরিয়ে দিয়েছে।আমি আমার মতো কাজ করব।’’ পড়ুয়াদের প্রতি রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষিকার বার্তা, আমি এত দিন যে শিক্ষা অর্জন করেছি, তা ছাত্রীদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। ছাত্রীরাও যাতে ন্যায়ের পথে চলতে পারে, অন্যায় দেখে যাতে তারাও প্রতিবাদ করতে পারে সেই শিক্ষা দেব।’’
শিলিগুড়ির বাসিন্দা ববিতার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এই নিয়ে ববিতা বলছেন, ‘‘শিলিগুড়ির বাড়ি থেকে মেখলিগঞ্জের স্কুলে নিয়মিত যাতায়াত করা সম্ভব হবে না। তাই মেখলিগঞ্জ বা হলদিবাড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকব।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *