খবর লাইভ : যে কোনও ভাল কাজের জন্য তিনি সব সময় হাত বাড়িয়ে দেন। এবারও তার ব্যতিক্রম হল না।
আজ খানাকুল বিধানসভার অন্তর্গত খানাকুল ১ নং ব্লকের B.D.O_র কাছে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য ৬ শতক জমি দান করলেন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূলের জনপ্রিয় নেতা,সমাজ সংস্কারক সেখ সাকিম।
আরও পড়ুনঃ World record: বিশ্ব রেকর্ড বাংলার, এক ইনিংসে ৯ ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরি
খানাকুল ১ নং ব্লকের অন্তর্গত তাঁতিশাল পঞ্চায়েত অধীনে উদনা গ্রামে এই উপস্বাস্থ্য কেন্দ্রে উপকৃত হবেন এলাকাবাসী।
উদার হৃদয়ের মানুষটি একদিন এক গুরুত্বপূর্ণ আলোচনায় বলছিলেন যে শিক্ষা ব্যবস্থার উন্নতি না হলে সমাজ জীবনের উন্নতি নেই।
হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ সাকিমদার বিপুল দানধ্যানে উপকৃত । শুধু উদনা গ্রামে নয় অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনও গড়ে উঠেছে তার দান করা জমির উপর ।
আজ ফের প্রমাণ হলো তিনি ব্যাতিক্রমী ।
খানাকুলবাসী বলছেন, তারা এই উদার হৃদয়ের মানুষটির সাথে সব সময় আছেন ও থাকবেন । খানাকুলের গর্ব সেখ সাকিমের জীবনে আরও সাফল্য কামনা করেছেন তারা।




