National Special News Special Reports

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল বাস, মৃত্যু স্কুলপড়ুয়া সহ অন্তত ১৬ জনের

0
(0)

খবর লাইভ: হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনা। মৃত কমপক্ষে ১৬ জনের। মৃতদের মধ্যে রয়েছে কয়েকজন স্কুলপড়ুয়াও। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। হিমাচল প্রদেশের নিওলি-শামসের রাস্তা ধরে কুলু থেকে সায়েঞ্জর দিকে যাওয়ার সময় জাংলা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। খাদে পড়ে যায় স্কুল বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত স্কুলপড়ুয়া সহ ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্কুল পড়ুয়া সহ বাসটিতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিল। জাংলার কাছে আচমকাই ঘটে দুর্ঘটনাটি|

আরও পড়ুনঃ তরুণ মজুমদারের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

স্থানীয়রা খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন উদ্ধারকাজে। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছায় ও আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ থাকা বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করেছেন |

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *