খবর লাইভ : ফের একবার রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা। আবারও বাড়ছে সংক্রমণ। তবে গতকালের তুলনায় আজ সংক্রমিতের পরিমাণ অনেকটাই কম রয়েছে। গতকাল সংক্রমিতের সংখ্যা সাড়ে ছশোর আশপাশে ছিল। আজ তা ২৫০-র কম রয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। তার মধ্যে কলকাতাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৬ জন। গতকাল সংখ্যাটা ছিল ৬৫৭। তবে সংক্রমিতের সংখ্যা কম থাকলেও উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেট ও করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা।
আরও পড়ুনঃ কেন মৃত্যু সুজিতের? হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের
করোনার দৈনিক সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে করোনায় মৃতের সংখ্যা। আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। গতকালও রাজ্যে ২ জনের মৃ্ত্যু হয়েছিল। এদিকে গতকালের তুলনায় পজিটিভিটি রেট অনেকটাই বেড়ে গিয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল পজিটিভিটি রেট ছিল ৭.০৪ শতাংশ। আর আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৭.২৭ শতাংশ। পাশাপাশি আজ করোনা পরীক্ষাও অনেকটাই কম হয়েছে। মাত্র ৩ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।




