Entertainment Special News Special Reports

আইসিইউতে প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার

0
(0)

খবর লাইভ : প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কলকাতা এসএসকেএম হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। শ্বাসকষ্টের সমস্যা থাকায় ৯২ বছরের বর্ষীয়ান এই পরিচালককে করো না পরীক্ষা করানো হয়েছে। তাছাড়াও পরিচালক ২০০০ সাল থেকে কিডনির রোগে ভুগছেন। রয়েছে ফুসফুসের সমস্যা। সেইসঙ্গে তরুণবাবুর ডায়াবেটিস রয়েছে। বাংলা ছবির এই জনপ্রিয় পরিচালক তার বর্ণাঢ্য কেরিয়ারে একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পেয়েছেন পদ্মশ্রী সম্মান।১৯৫৯ সালে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সঙ্গে ‘চাওয়া পাওয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তরুণ মজুমদার।১৯৬৫ সালে ‘আলোর পিপাসা’ এবং ‘একটুকু ভালবাসা’ নামের দু’টি সিনেমা তৈরি করেন তিনি। তারপর থেকে একের পর এক সিনেমা উপহার দিয়েছেন পরিচালক। সেই তালিকায় রয়েছে ‘বালিকা বধূ’, ‘কুহেলি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’, ‘আপন আমার আপন’, ‘গণদেবতা’, ‘চাঁদের বাড়ি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’র মতো সিনেমা। নিজের দীর্ঘ কেরিয়ারে একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন তরুণ মজুমদার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *