খবর লাইভ : ফের কাঠগড়ায় পাভলভ মানসিক হাসপাতাল, অন্ধকার, স্যাঁতস্যাতে, নোংরা ঘরে ১৩ জন মানসিক রোগীকে তালাবন্দি করে রাখার খবর সামনে আসে। স্বাস্থ্য দফতরের এই রিপোর্টে রোগীদের শরীরে ক্ষতচিহ্ন মিলেছে বলে জানান হয়। এরপরই ফের কাঠগড়ায় ওঠে পাভলভ হাসপাতাল। ইতিমধ্যেই হাসপাতালের সুপারকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।কিন্তু তবুও বিতর্ক থামে নি। পাভলভের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ এবার প্রকাশ্যে। আবাসিকদের খরচের বিল নিয়ে এবার অসঙ্গতি খুঁজে পেল স্বাস্থ্য দফতর। ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাতের অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে পরিদর্শনের পরেই সামনে এসেছে চরম অব্যবস্থার ছবি। তারপরেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে কলকাতার পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার আরও বড় দুর্নীতির অভিযোগ পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে যে আবাসিকরা রয়েছেন তাঁদের জন্য যা খরচ করা হয়েছে তাতে কোনওরকম নজরদারিই নেই। নজরদারি ছাড়াই বরাদ্দ হয়ে গিয়েছে । অভিযোগ,ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাতের জেরে ১৫ লক্ষ টাকার বিল পাশ হয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে,বছরে ১ কোটি টাকার বেশি বরাদ্দ হয় আবাসিকদের পোশাকের জন্য। তবু ছেঁড়া পোশাক পরিয়ে রাখা হয় আবাসিক রোগীদের। হাসপাতালের (Hospital)আউটডোরের অবস্থাও দুর্বিষহ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
আরও পড়ুনঃ টানেলে হাঁটতে হাঁটতে নিজেই আবর্জনা সাফ করলেন প্রধানমন্ত্রী
এসবের মাঝেই নয়া কাণ্ড। পাভলভ মানসিক হাসপাতালে (Pavlov Hospital)গাছে উঠে পড়লেন রোগী। তার জেরে তুমুল টানাপোড়েন শুরু হল ভরদুপুরে। ওই রোগীকে নামাতে হিমশিম খেলেন হাসপাতালের কর্মীরা। নিরুপায় হয়ে ডাকতে হল দমকলকে। শেষমেশ আধ ঘণ্টার চেষ্টায় নামানো সম্ভব হল ওই রোগীকে। স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের নজর এড়িয়ে কীভাবে ওই রোগী গাছে উঠে পড়লেন? এই ঘটনায় পাভলভে রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে নতুন করে।




