Special News Special Reports State

দোকানে মজুত ৩০০ কেজি বাজি! পুলিশি অভিযানে ‘পলাতক’ মালিক

0
(0)

খবর লাইভ : বাংলায় বেআইনি বাজি উদ্ধারে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। তার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার বজবজে ওই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। মঙ্গলবার মালদহের ইংরেজবাজারেও বাজির গুদামে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। এই আবহে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায় পুলিশি অভিযানে অন্তত ২৫০ কেজি নিষিদ্ধ বাজি মিলেছে।

সোমবার রাতে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার কালীনগর এলাকার একটি দোকানে পুলিশি তল্লাশি হয়। গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল, ওই দোকানের মালিক উত্তমকুমার সাহা আনুমানিক ৩০০ কেজি বাজি লুকিয়ে রেখেছেন। পুলিশ জানিয়েছে, কেজি কেজি বাজি উদ্ধার করা গেলেও দোকানের মালিকের খোঁজ মেলেনি। তিনি পলাতক।

আরও পড়ুনঃ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেক, আগামী শুক্রবার পরবর্তী শুনানি
পর পর দু’জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ এবং তাতে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিস্ফোরক তৈরি হচ্ছে ওই রকম বেআইনি বাজি কারখানগুলিতে। আঙুল রাজ্যের শাসকদলের দিকে। যদিও তৃণমূল এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। তবে রাজ্যের নানা প্রান্তে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বেআইনি বাজি এবং কারখানার খোঁজে তল্লাশি এবং ধরপাকড় শুরু করেছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *