National Special News Special Reports

কর্ণাটকের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কমার্স বিভাগে প্রথম পশ্চিম মেদিনীপুরের আকাশ

0
(0)

খবর লাইভ : এবার ভিন রাজ্যের বোর্ডের পরীক্ষাতেও জেলার মুখ উজ্জ্বল করল মেধাবী ছাত্র আকাশ৷ কর্ণাটকের দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় কমার্স বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আকাশ৷ তার প্রাপ্ত নম্বর ৫৯৬৷ আকাশের সাফল্যের খবরে খুশির জোয়ারে ভাসছে বেলদা থানার ধনেশ্বরপুরের গ্রামবাসীরা৷

সম্প্রতি কর্ণাটকের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়৷ সেই পরীক্ষায় কমার্স বিভাগে প্রথম হয়েছে আকাশ দাস৷ ব্যাঙ্গালুরুর বাসিন্দা হলেও আকাশের পরিবারের সঙ্গে যোগসূত্র রয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদার৷ তার বাবা অলককুমার দাস তিন দশক আগে কর্মসূত্রে গ্রাম ছেড়ে বেঙ্গালুরু যান৷ ৩০ বছর ধরে বেঙ্গালুরুর বাড়িই তাঁর ঠিকানা৷ তবে প্রতিবছর সপরিবারে গ্রামের বাড়ি ধনেশ্বরপুরে আসেন৷ বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি আসত আকাশও৷ যদিও লকডাউন ও বোর্ডের পরীক্ষার জন্য এই বছর কারওই গ্রামের বাড়িতে আসা হয়নি৷

গ্রামে আসা না হলেও আকাশের সাফল্যের খবরে গর্ববোধ করছে তার  পরিবারের সবাই৷ আকাশের জেঠিমা আলোরানি দাস বলেন, ওর এই সাফল্যের খবর পেয়ে আমরা খুবই খুশি৷ আকাশ ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *