National Special News Special Reports

কৃষি আইনের মতো অগ্নিপথ নিয়োগ প্রকল্পটিকেও প্রত্যাহার করতে হবে; দাবি রাহুলের 

0
(0)

খবর লাইভ : কৃষি আইনকে অগ্নিপথ প্রকল্পের সঙ্গে তুলনা করলেন রাহুল গান্ধী! শুধু তাই নয়, কংগ্রেসকৃষি আইন নেতা রাহুল গান্ধী শনিবার জানিয়েছেন, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃষি আইন প্রত্যাহার করতে হয়েছিল, এক্ষেত্রেও তাঁকে যুবদের দাবি মেনে নিতে হবে এবং অগ্নিপথ প্রতিরক্ষা নিয়োগ প্রকল্পটিকে প্রত্যাহার করতে হবে। প্রাক্তন কংগ্রেস প্রধান আরও জানান, টানা আট বছর ধরে বিজেপি সরকার “জয় জওয়ান, জয় কিষাণ”-এর মূল্যবোধকে ‘অপমান’ করেছে।

তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন, ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি ও ব্যক্তিগত যানবাহনে হামলা চালানো হয়েছে। শুক্রবার অগ্নিপথের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে অনেক রাজ্যেই রেল স্টেশন এবং মহাসড়ক কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

হিন্দিতে একটি ট্যুইটে রাহুল গান্ধি বলেন, “আমি আগেও বলেছিলাম যে প্রধানমন্ত্রীকে কালো কৃষি আইন প্রত্যাহার করতে হবে। সেই একইভাবে তাঁকে ‘ক্ষমাবীর’ হয়ে দেশের তরুণদের দাবি মেনে নিতে হবে এবং ‘অগ্নিপথ’ প্রকল্পকে প্রত্যাহার করতে হবে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *