Special News Special Reports State

বাম আমলের কাণ্ড: চাকরির সুপারিশ জানিয়ে ‘চিরকুট’ ভাইরাল! কি লেখা আছে ?

0
(0)

খবর লাইভ : কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলের চিরকুট দিয়ে চাকরি দেওয়ার কথা তুলে ধরেছিলেন। এবার তেমনই একটি চিরকুট সামনে এল। চাকরির সুপারিশ জানিয়ে ‘চিরকুট’! সিপিএমের ১৪ বছরের পুরনো প্যাডের কাগজ হঠাৎ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে শোরগোলের মধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ল সিপিএমের লোকাল কমিটির প্যাডের কাগজে লেখা চাকরির ‘সুপারিশপত্র’। ওই ‘চিরকুট’ পোস্ট করে ফেসবুকে অভিযোগ তোলা হয়েছে, এ ভাবেই বাম আমলে চাকরি দেওয়া হত। সম্প্রতি এমন অভিযোগ শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও।
শুক্রবার ফেসবুকে ভাইরাল হয় চিরকুটের উপরে লাল রঙে ছাপানো লেখা, ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পাচরা লোকাল কমিটি। চিঠিটি ২০০৮ সালের ২৭ ডিসেম্বর কমরেড খগেন্দ্রনাথ মাহাতোর উদ্দেশে লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘কমরেড, আমি শ্রী মোহিতলাল হাজরা গ্রাম পালজাগুল পোস্ট জাগুল জেলা পশ্চিম মেদিনীপুর জানি ও চিনি। এবং খুব দুঃস্থ পরিবারের ছেলে। বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত। একে আপনার কাছে পাঠালাম। ধেড়ুয়া অঞ্চল মাধ্যমিক বিদ্যালয়ে গ্রুপ ডি পদে যে লোক নেওয়া হবে, সেই বিষয়ে যাহাতে একে নেওয়া যায়, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে অনুরোধ করছি। পরে আপনার সাথে সাক্ষাৎ করে নেব।’ নীচে প্রেরকের নাম লেখা জয়জীম আহাম্মদ।
এই নিয়ে সিপিএমকে কটাক্ষ করে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘সকাল থেকে চিঠিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে শুনেছি। সিপিএম কী করেছিল, সেটা সকলেরই জানা। এ ভাবেই চাকরি হত। যে ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাতে বাম নেতাদের পরিবারের সদস্যেরা রয়েছেন।’’

সিপিএম ও তৃণমূলকে একযোগে কটাক্ষ করে বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস বলেন, ‘‘তৃণমূল আর সিপিএম মুদ্রার এপিঠ-ওপিঠ। এতে মেধাবীরা বঞ্চিত হচ্ছেন।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *