games Special News Special Reports

এশিয়া কাপে পাঁচ উইকেটে পাকিস্তান বধ ভারতের

0
(0)

খবর লাইভ : মধুর প্রতিশোধ । টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ের মাটিতেই পাকিস্তানের কাছে ভারতকে হারতে হয়েছিল ১০ উইকেটে। ফের সেই মাঠেই ফের মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু এবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেল রোহিত শর্মার ভারত। বোলাররা পাকিস্তানকে নাস্তানাবুদ করে ১৪৭ রানে বেঁধে রাখায় প্রথম থেকেই কিছুটা অ্যাডভান্টেজ ছিল ভারতের। ব্যাট করতে নেমে ১৯. ৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

আরও পড়ুনঃ অপা সিন্ডিকেটের ৭৫ শতাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ২৫ শতাংশ পিসিকে পাঠানো হয়েছে : শুভিন্দু

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। উইকেটে দাপট দেখান ভারতীয় পেসাররা। ভুবনেশ্বরের বলে ১০ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাবর আজম। অন্যদিকে পাওয়ার প্লে-র শেষ ওভারে দশ রানের মাথায় ফখর জামানের উইকেট নেন আবেশ খান। মাঝে ২৭ রানের মাথায় ইফতিকারের ক্যাচ ফস্কে যায় যুজবেন্দ্র চাহালের হাত থেকে। এরপর পরপর দুটো উইকেট নেন হার্দিক পান্ড্য। ৪৩ রান করার পর রিজওয়ানকে আউট করেন হার্দিক। তারপর হার্দিকের বলেই ফিরে যান খুরশিদও। আসিফ আলির উইকেট নেন ভুবনেশ্বর কুমার। অন্যদিকে মহম্মদ নওয়াজ আউট হন অর্শদীপের বলে। ভুবনেশ্বর কুমার একই ওভারে শাদাব খান ও নাসিম শাহকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। সব মিলিয়ে চারটি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনটি উইকেট হার্দিক পান্ড্যর। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম উইকেট নেন অর্শদীপ সিংহ। সব মিলিয়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।

অন্যদিকে ভারতের শুরু মোটেই ভাল হয়নি। প্রথম বলেই ওপেনার লোকেশ রাহুলের উইকেট ছিটকে দেন নাসিম শাহ। ফখর জামান বিরাট কোহলির ক্যাচ ছাড়ায় জীবন ফিরে পান তিনি। এরপর কিছুটা ছন্দে ফেরেন বিরাট। রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে চালিয়ে খেলতে শুরু করেন তিনি। ছয় মারতে গিয়ে ১২ বলে ১৮ রান করে ফিরে যান রোহিত শর্মা। এর ঠিক পরেই একই কায়দায় মহম্মদ নওয়াজকে তুলে মারতে গিয়ে ৩৪ বলে ৩৫ রান করে আউট হন বিরাট কোহলি। ১০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৬২। এরপর ভারতের হয়ে হাল ধরের রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ড্য। তাঁদের অসামান্য লড়াই ভারতকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেয়। শেষ চার বলে ছয় রান দরকার ছিল। হার্দিক পান্ড্য ছয় মেরে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *