খবর লাইভ : তাঁর আবেদনে সাড়া দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ন্যাশনাল হেরাল্ড মামলায় চতুর্থ দফার জিজ্ঞাসাবাদের মেয়াদ তিন দিন পিছিয়ে দেওয়ার কথা জানায় বৃহস্পতিবার সন্ধ্যায়। এর পর গভীর রাতে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া গান্ধীকে দেখতে যান রাহুল।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি, ভারী বৃষ্টির সম্ভাবনা কম
কংগ্রেস সূত্রের জানা গিয়েছে, রাহুল প্রায় সারা রাত হাসপাতালে ছিলেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। গত ১ জুন সোনিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। শ্বাসকষ্টের সমস্যা ও অন্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
চতুর্থ দফার জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ফের প্রাক্তন কংগ্রেস সভাপতিকে তলব করা হয়েছিল। কিন্তু মায়ের অসুস্থতার কারণে সময় চেয়েছিলেন রাহুল। সেই আবেদন মেনে সোমবার ফের ডাকা হয়েছে তাঁকে। নরেন্দ্র মোদি সরকারের আমলেই ২০১৫ সালে ন্যাশনাল হেরাল্ড-কাণ্ডে সোনিয়া গান্ধী এবং রাহুলকে ক্লিনচিট দিয়ে মামলা বন্ধের সুপারিশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।




