National Special News Special Reports

শিলংয়ের সভায় সাকেত গোখলেকে গ্রেফতারির প্রতিবাদে সোচ্চার মমতা

0
(0)

খবর লাইভ : মেঘালয় সফরে গিয়ে বিজেপিকে নিশানা করে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলংয়ে তাঁর সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। কয়েকদিন আগেই তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এই ইস্যুতে এদিন বিজেপিকে নিশানা করেন মমতা। জাতীয় মুখপাত্র সাকেতের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘নেতা হতে গেলে ধৈর্য্য বাড়াতে হয়। সহ্য করতে হয়।’ কেন্দ্র ক্ষমতার অপব্যবহার করে যা খুশি করছে বলেও তোপ দাগেন তিনি। কেন মেঘালয়কে অবহেলা করছে কেন্দ্র? এই প্রশ্নও তোলেন। সেই সঙ্গে মমতা বলেন, ’গুয়াহাটি থেকে মেঘালয়কে শাসন করা যাবে না। মেঘালয়ের মানুষই মেঘালয়কে শাসন করবে। বহিরাগতরা নয়।’

প্রসঙ্গত, ২০২৩-এ মেঘালয়ে বিধানসভা নির্বাচন। সেকথা মাথায় রেখে উত্তর-পূর্বের রাজ্যটিতে সংগঠন শক্তিশালী করতে জোর দিয়েছে ঘাসফুল শিবির। সেই লক্ষ্যে সোমবার মেঘালয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় জনগণের মন জয়ে উদ্যোগী হয়েছেন তাঁরা। তৃণমূল মেঘালয়ে জিতলে শ্রমিক উন্নয়ন তহবিল গড়বে বলে এদিনের সভায় মন্তব্য করেন মমতা। পাশাপাশি এরাজ্যের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *