খবর লাইভ : সোমবার সকাল সওয়া ১১টা নাগাদ মোতিলাল নেহরু মার্গ দিয়ে প্রিয়ঙ্কা গান্ধী , পি চিদম্বরম-সহ কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে ইডি দফতরে গিয়েছিলেন রাহুল। প্রথম দফায় তাঁকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর ৮০ মিনিটের বিরতির পর ফের শুরু হয় জবানবন্দি গ্রহণের পালা।
বিরতির সময় ইডি দফতর থেকে বেরিয়ে স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া গান্ধীকে দেখে আসেন রাহুল। ফিরে আসার পর রাত প্রায় ১০টা পর্যন্ত ইডির দফতরে ছিলেন তিনি। আজ ইতিমধ্যেই ফের ইবি দফতরে গিয়েছেন রাহুল গান্ধী। আজ কতক্ষণ ইডি তাকে জিজ্ঞাসাবাদ করে সেটাই দেখার ।




