National Special News Special Reports

আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ নিয়োগ,‌‌ঘোষণা মোদির

0
(0)

খবর লাইভ : ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা (announcement) মোদি (Narendra Modi) সরকারের। বিভিন্ন মন্ত্রকে ব্যাপক সংখ্যায় লোক নিয়োগ (recruitment) করা হবে। প্রধানমন্ত্রী মোদি এব্যাপারে নির্দেশ দিয়ে বলেছেন আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ লোক নিয়োগ করতে হবে। এব্যাপারে প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইট করা হয়েছে।

এদিন সকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করা হয়েছে। যেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব দফতর ও মন্ত্রকের মানব সম্পদের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পরে এব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী ১.৫ বছরে সরকার ১০ লক্ষ লোক নিয়োগ করবে।

প্রধানমন্ত্রীর নতুন প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম, আরডেজি, তৃণমূলের মতো দলগুলি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন করেছেন , প্রতিশ্রুতি তো বছরে ২ কোটি চাকরির। সেখানে দেড় বছরে মাত্র ১০ লক্ষ। অর্থাৎ মাত্র সাড়ে তিন শতাংশ। প্রধানমন্ত্রীর দফতরের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন, তৃণমূল সাংসদ সৌগত রায়। আরজেডি নেতা তেজস্বী যাদব কটাক্ষ করে বলেছেন, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে ভাল ফল করেছিল তারা। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *