Special News Special Reports

রোদ্দুর রায়কে নিজেদের হেফাজতে চাইল পুলিশ

0
(0)

খবর লাইভ :  রোদ্দুর রায়কে নিজেদের হেফাজতে চাইল পুলিশ। মঙ্গলবার ইউটিউবার রোদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেফতার করে রাজ্য পুলিসের গোয়েন্দারা। বুধবার বিকেলে তাঁকে গোয়া থেকে রোদ্দুরকে কলকাতায় নিয়ে আসা হয়। আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় তাঁকে। তখনই পুলিস হেফাজতে চাওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানায়।

সম্প্রতি কে কে ইস্যুতে মুখ খুলেছিলেন রোদ্দুর। ইউটিউবার রোদ্দুর রায় নিজের ফেসবুক পোস্টে রাজ্য সরকারের চরম উদাসীনতাই কে কে-র মৃত্যুর জন্য দায়ী করেন। এমনকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় গালিগালাজ করেন। নাম না করে মুখ্যমন্ত্রীর বাংলা সাহিত্যচর্চায় নিরলস সাধনার জন্য বাংলা আকাদেমি পুরস্কার পাওয়া নিয়েও তিনি মন্তব্য করেন। এক ভিডিয়োতে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধেও প্রচুর ক্ষোভ উগরে দিয়েছেন রোদ্দুর। রীতিমতো গালিগালাজ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকেও।

রোদ্দুর রায়ের নামে কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শুক্রবার কমিশনার বিনীত গোয়েলের কাছে চিঠি লিখে শান্তনু জানান, সম্প্রতি ওই ইউটিউবার তাঁর সোশ্যাল সাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে নানান অবমাননাকর, কুরুচিকর এবং বিতর্কিত মন্তব্য করেছেন। তাই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন তৃণমূল সাংসদ। এর আগেও একাধিকবার একাধিক বিষয়ে কাটা-ছেঁড়া করে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন ইউটিউবার রোদ্দুর রায়। এরপরেই লালবাজারে এবং পাটুলি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *