Special News Special Reports State

খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক এবং প্রাক্তন ডিআইয়ের ১৪ দিনের সিআইডি হেফাজত

0
(0)

খবর লাইভ : শিক্ষক নিয়োগ মামলায় সিআইডির গ্রেফতার করল প্রাক্তন ডি আই এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাঁটুয়া। বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাঁটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই (মাধ্যমিক) চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করে। হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন। সেই এফআই আরে তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল।

আদালত সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষক অশোক কুমার হাঁটুয়া তাঁর ভাইপো শুভেন্দু হাঁটুয়াকে নিজের স্কুলে নিয়ম বহির্ভূতভাবে ২০১৭ সালে নিয়োগ করেন। সেই ঘটনায় সিআইডি প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেফতার করে। দু’জনকেই বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে পেশ করা হয়। সিআইডির তরফ থেকে ১৪ দিনের জন্য তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে জেলা আদালতে। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুনঃ শক্তি বাড়ল ইস্টবেঙ্গলের, লাল-হলুদে সই নতুন বিদেশি ফুটবলারের

জানা গিয়েছে, ২০১৪ সালে দুজন নিয়োগ হয়েছেন। ডিআই ২০১৮ সালে ‘অ্যাপ্রুভাল’ দিয়েছিলেন। সেই মতো দুই শিক্ষক কাজও শুরু করে দেন। পরবর্তী ডিআই আগেই ‘অ্যাপ্রুভাল’ নিয়ে প্রশ্ন তোলেন।এরপরই এই মামলা এসএসসি মামলার সঙ্গে যুক্ত হয়ে যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *