প্রতিবেশীরা জানাচ্ছেন, গুজরাতি দম্পতি শেয়ার বাজারের ব্যবসায় যুক্ত ছিলেন। তাঁদের তিন মেয়ে। এক মেয়ে ওই ফ্ল্যাটেই থাকেন। তিনি সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ বাড়ি ফিরে দেখেন দরজা খোলা। এর পর ফ্ল্যাটে ঢুকে বাবা ও মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। ঘরে ঢুকে তিনি আরও দেখেন আলমারি খোলা এবং টিভি চলছে।




