games Special News Special Reports

বার্লিনে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয় ভারতীয় মহিলাদের, অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : তিরন্দাজিতে নয়া ইতিহাস ভারতের। জার্মানির বার্লিনে আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম বার সোনা জিতলেন ভারতীয় মহিলারা। তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় এই প্রথম ভারত সোনা জিতেছে। ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামী। ফাইনালে ভারতীয় দল ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছেন মেক্সিকোকে। ট্যুইটারে জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামীকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! বার্লিনের আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনা জেতার জন্য জ্যোতি সুরেখা, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামীকে আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের পরিশ্রম আমাদের গর্বিত করেছে। আপনারা শুধুমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন হননি, বরং আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

আরও পড়ুনঃ বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি নেই, বাড়ছে তাপপ্রবাহের আশঙ্কা!

তিরন্দাজি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতীয়রা জিতেছেন ৬টি সোনা, ১টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। তবে আগের সব সোনার পদকই ছিল ব্যক্তিগত। এবার দলগত ভাবে এই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় মহিলা তিরন্দাজরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *