খবর লাইভ : বলিউডে একের পর এক করোনার থাবা। এবার কোভিডে আক্রান্ত হলেন খোদ বাদশা। জানা গিয়েছে, শাহরুখ খানের (Shah Rukh Khan) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে কেবল, শাহরুখই নয় করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও (Katrina Kaif)। বর্তমানে দুই অভিনেতাই আইসোলেশনে (Covid Isolation) রয়েছেন বলে খবর। শরীরে করোনার উপসর্গ (Covid Symptoms) থাকলেও তাঁরা সুস্থ রয়েছেন বলেই জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত দুই শাহরুখ কিংবা ক্যাটরিনা কারও তরফ থেকেই এই বিষয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি বলিউডের একের পর এক সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তালিকায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar), কার্তিক আরিয়ান (Kartik Sryan), আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapoor)। আর এবার মহামারীর হানা মন্নতে। কিং খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর অগনিত ভক্তরা। প্রত্যেকেই জানতে চাইছেন তাঁর শারীরিক অবস্থার খবর।
মাত্র একদিন আগেই নিজের নতুন ছবি ‘জওয়ান’-এর (Jawan) ঘোষণা করেছেন শাহরুখ। ছবির ধামাকাদার পোস্টারও শেয়ার করেছেন বাদশা। নয়া লুকে প্রিয় অভিনেতাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। হিন্দি সহ তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। ছবি পোস্টারে দেখা গিয়েছে শাহরুখের মুখের অর্ধেক অংশটা ব্যান্ডেজ দিয়ে ঢাকা। তাঁর হাতেও ব্যান্ডেজ বাঁধা। লাল শার্টের সঙ্গে জলপাই রঙের প্যান্ট পরেছেন শাহরুখ। ২০২৩ সালে পর পর তিনটি ছবি রিলিজ করছে শাহরুখের। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’। অধীর আগ্রহে শাহরুখের ছবির জন্য অপেক্ষা করতে থাকা ভক্তরা সবেমাত্র উচ্ছ্বাস আরম্ভ করেছিলেন। তারপর এই খারাপ খবরে মন ভারাক্রান্ত ফ্যানেদের।




