খবর লাইভ: রাজ্যের সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের ছুটি বাতিল করা হয়েছে আগামী ১০ দিনের জন্য।বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে পুলিশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই এই নির্দেশ দিলেন ডিজি।সেই কারণে পুলিশের সব শীর্ষ কর্তাদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।
আরও পড়ুন- Dhoni: চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন ধোনি, দায়িত্বে রবীন্দ্র জাডেজা
এই নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন পুরসভা এবং গ্রাম পঞ্চায়েত এলাকাতে বিভিন্ন দলের মধ্যে, এমনকি একই দলের অভ্যন্তরে দ্বন্দ্ব এবং হিংসার ঘটনা রুখতে জেলার গোয়েন্দা শাখার অফিসারদের আরও সক্রিয় ভাবে কাজে লাগাতে হবে। যে কোনও পরিস্থিতিতে তৈরি হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করে নিজেদের কাছে রাখতে হবে। সেই মর্মেই রাজ্যের সমস্ত পুলিশ সুপার, পুলিশ কমিশনারকে তাঁদের এক্তিয়ারের মধ্যে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজি এবং আইজিপির নির্দেশে জারি করা হয়েছে এই নির্দেশিকা।
নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন পুরসভা এবং গ্রাম পঞ্চায়েত এলাকাতে বিভিন্ন দলের মধ্যে, এমনকি একই দলের অভ্যন্তরে দ্বন্দ্ব এবং হিংসার ঘটনা রুখতে জেলার গোয়েন্দা শাখার অফিসারদের আরও সক্রিয় ভাবে কাজে লাগাতে হবে।
#chief Minister
#state police




