District Special News Special Reports State

BJP: আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপির প্রচারকের তালিকায় ‘ব্রাত্য’ লকেট!

0
(0)

খবর লাইভ: উত্তরাখণ্ডে ভোটের দায়িত্বে ছিলেন। বাংলার নেত্রী হওয়া সত্ত্বেও আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে প্রচারকের দায়িত্ব থেকে ‘ব্রাত্য’ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। দলের বিরুদ্ধে ‘বিদ্রোহে’র জেরেই কি এই সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে গেরুয়া শিবিরের কেউই মুখ খুলতে নারাজ।

আরও পড়ুন- Rampurhat Case: রামপুরহাট কাণ্ডে এবার সাসপেন্ড জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। এবার প্রচারকের তালিকাও প্রকাশ করল গেরুয়া শিবির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, স্মৃতি ইরানি, অর্জুন মুণ্ডা সহ একগুচ্ছ প্রচারের তালিকা প্রকাশ করা হলেও নেই লকেট চট্টোপাধ্যায়ের নাম।

উত্তরাখণ্ডে ভোটের দায়িত্ব পেলেও বাংলার দুই কেন্দ্রের ভোটে কেন বাদ গেলেন লকেট, ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।
#BJP
#Locket Chatterjee

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *