Special News Special Reports State

বাংলাই কি বাঁচাল হেমন্তের গদি?

0
(0)

খবর লাইভ : শেষ পর্যন্ত ঝাড়খণ্ড বিধানসভায় শক্তিপ্রদর্শনে বাজিমাত করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার প্রধান বিরোধী দল বিজেপির বিধায়কেরা ওয়াকআউট করার পর আস্থা ভোটে জয়ী হয় তাঁর নেতৃত্বাধীন মহাজোট সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ অবশ্য বলছেন, ঝাড়খণ্ডে বিজেপি বিরোধী জোটের এই জয়ের নেপথ্যে বড় অবদান পশ্চিমবঙ্গ পুলিশের।

আরও পড়ুনঃ এর১৮৪ কোটির ব্যাঙ্ক প্রতারণা, টালিগঞ্জের ঝুনঝুনওয়ালা হাউসে ৮ ঘণ্টার সিবিআই তল্লাশি

তাঁদের মতে, জুলাই মাসে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযানে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গ্রেফতারির কারণে পদ্ম-শিবিরের ‘তৎপরতা’ প্রকাশ্যে চলে এসেছিল। ফলে সাম্প্রতিক সময়ে ‘অপারেশন লোটাস’-এর মাধ্যমে বিজেপি যে ভাবে বিধায়ক ভাঙিয়ে কর্নাটকে এইচডি কুমারস্বামী, মধ্যপ্রদেশে কমলনাথ, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে গদিচ্যুত করেছে, ঝাড়খণ্ডে তা সম্ভব হয়নি। বাংলার পুলিশের থেকে সময়োচিত বার্তার জেরে ‘ঘর গুছনোর’ সময় পেয়েছে হেমন্তের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এবং সহযোগী কংগ্রেস, আরজেডি, জেএমএম। ফলে ভেস্তে যায় বিজেপির পরিকল্পনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *