খবর লাইভ: রাজ্যে কোভিড বিধির মেয়াদ বাড়ানো হল। আগামী ১৫ মার্চ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে রাজ্যে যে কোভিডবিধি কার্যকর রয়েছে, তা-ই ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে। সোমবার সন্ধ্যায় নির্দেশিকা জারি করে জানাল নবান্ন। গত ১৪ ফেব্রুয়ারি নবান্নের জারি করা কোভিড বিধিনিষেধে নৈশ কার্ফুর মেয়াদ এক ঘণ্টা কমানো হয়েছিল। সময়সীমা রাত ১২ টা থেকে ভোর […]
Day: February 28, 2022
জুন মাসে আসতে চলেছে কোভিডের চতুর্থ ঢেউ! সতর্ক করছেন গবেষকরা
খবর লাইভ: জুন মাসে ভারতে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। এমনই আশঙ্কা করছেন কানপুর আইআইটি-র (IIT Kanpur) একদল গবেষক। তাঁদের মতে, এবার নতুন ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করতে পারে। আর সেই প্রভাব অন্তত চার মাস থাকতে পারে। কানপুর আইআইটি-র অঙ্ক বিভাগের সবরা প্রসাদ রাজেশভাই, শুভ্রা শংকর ধর, সালাভ নামের তিন জন একটি প্রি-প্রিন্ট জার্নালে এ […]
ফের ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী, গেট টপকে ক্যাম্পাসে ঢুকে ক্লাস বন্ধ করলেন পড়ুয়ারা!
খবর লাইভ: ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। সোমবার সকাল থেকে ক্যাম্পাসে ছড়াল উত্তেজনা। একাধিক দাবিতে বামপন্থী ছাত্র সংগঠন (SFI)ও তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। পাঠভবনে গেট টপকে ঢুকে জোর করে ক্লাস বন্ধ করে দিলেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়াল বিশ্বভারতী ক্যাম্পাসে। এদিন সকালে মৃণালিনী আনন্দ পাঠশালায় ক্লাস চলছিল। আচমকাই গেটের সামনে গিয়ে […]
ইউক্রেনে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে Europe যাবেন Modi-র মন্ত্রীরা!
খবর লাইভ: ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে আটকে বহু ভারতীয়। পরিস্থিতি পর্যালোচনায় ফের উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এবার সমস্ত জটিলতা মিটিয়ে ইউক্রেনে আটকে পড়া সমস্ত প্রবাসীদের ফেরাতে প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হচ্ছে চারজন মন্ত্রীকে। যুদ্ধ পরিস্থিতি থেকে সমস্ত ভারতীয়কে উদ্ধার করতে রোমানিয়া, পোলান্ড ও স্লোভাকিয়ায় যাবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, জ্যোতিরাদিত্য […]
নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে ফের বিশেষ বৈঠক, ভেটো দিয়েও রুখতে ব্যর্থ রাশিয়া!
খবর লাইভ: ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ বন্ধ এবং সেনা প্রত্যাহারের প্রেক্ষিতে রবিবার আবারও জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রপুঞ্জ। জরুরি ভিত্তিতে বিশেষ এই অধিবেশনে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১৯৩ সদস্যকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সোমবারই হবে এই বিশেষ অধিবেশন। এর আগে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আমেরিকার খসড়া প্রস্তাবে ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছে ভারত, […]
সীমান্তে ভারতীয় পড়ুয়াদের বাধা ইউক্রেনের সেনার, ক্ষোভ উগরে দিলেন নয়াদিল্লির উপর
খবর লাইভ: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে দেশে ফিরতে মরিয়া ভারতীয়রা। প্রচণ্ড ঠান্ডা ও লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া সীমান্তের উদ্দেশে রওনা দিয়েছেন হাজার হাজার মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়। অভিযোগ, ইউক্রেনীয়দের সহজেই সীমান্ত পেরোতে দেওয়া হলেও বেছে বেছে ভারতীয়দেরই আটকে দিচ্ছে ইউক্রেনের সেনা। যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেও ইউক্রেনে ভারতীয় […]
কবর থেকে আনিসের দেহ তোলা নিয়ে জটিলতা
খবর লাইভ: পরিবারের উপস্থিতিতে কবর খুঁড়ে বের করা হল ছাত্র নেতার আনিস খানের দেহ। বডি বের করার প্রক্রিয়া শুরু হলেও মাঝপথে জটিলতার সৃষ্টি হয়। পরিবারের দাবি, আসতে হবে ডিস্ট্রিক্ট জাজকে। পরিবারের সম্মতির পরই দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য হাওড়া আমতার নিহত ছাত্র নেতা আনিস খানের দেহ কবর থেকে তোলার প্রক্রিয়া শুরু হয়। ময়নাতদন্তের (Postmortem) জন্য দেহ SSKM […]
BJP-এর ডাকা বনধে স্বাভাবিক জনজীবন, বিক্ষিপ্ত অবরোধের চেষ্টা রুখে দিল পুলিশ
খবর লাইভ: সোমবার ১২ ঘণ্টার বন্ধ কর্মসূচিতে নেমেছে বঙ্গ বিজেপি। সকাল থেকেই সেই কর্মসূচি সফল করতে অতিসক্রিয়তা দেখা গেল বিজেপি নেতা, কর্মীদের মধ্যে। সাতসকালেই বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি সামান্য উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া হুগলি, বর্ধমান স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখান […]








