Bengal and District Special News Sports

সুভাষের পর সুরজিৎ; প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

0
(0)

খবর লাইভ: সুভাষ ভৌমিকের পর সুরজিৎ সেনগুপ্ত। চলে গেলেন আরও এক কিংবদন্তি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭১ বছর। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গত ২৩ জানুয়ারি থেকে। তারপর থেকেই শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল তাঁর। কয়েকদিন ধরেই তিনি গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন।

সুরজিৎ সেনগুপ্তের অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সুরজিৎ সেনগুপ্তর প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৭৩ সালে মোহন বাগানে সই করেছিলেন সুরজিত্‍। তবে ওই এক বছরই। পরের বছরেই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে সই করেন তিনি। শুধু ময়দানই নয়, এক সময় দেশের অন্যতম সেরা উইঙ্গার ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। ১৯৭৫ সালে মোহনবাগানকে পাঁচ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তার প্রথম গোল ছিল সুরজিতের। ১৯৭৮-৭৯ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়েছিলেন। ১৯৮০ সালে ফের আসেন মোহনবাগানে। ১৯৭৮-এ সুরজিত্‍-এর অধিনায়কত্বে ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের। ১৯৭৫-এর শিল্ড ফাইনালে প্রথম গোল সুরজিৎ সেনগুপ্তর। সেই ম্যাচে ৫ গোলে মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল। গল্ফ গ্রিনের উদয় সদনে সন্ধে ৭-৮ পর্যন্ত রাখা থাকবে মরদেহ। সেখানেই শেষশ্রদ্ধা জানানো যাবে সুরজিৎ সেনগুপ্তকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *