খবর লাইভ : আগেও তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। সেই কারণে তাঁকে শাস্তিও পেতে হয়েছিল। এবার সরাসরি তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ না নেওয়ার অভিযোগ উঠল। তিনি হুগলির ধনিয়াখালি থানার ওসি নিরুপম মণ্ডল। অভিযোগ না নিয়ে মৃতের পরিবারের সদস্যদের থানা থেকে ফিরিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে নিরুপমের বিরুদ্ধে। এমনকি তাঁর বিরুদ্ধে সিআই ধনিয়াখালির নির্দেশকেও অমান্য করার অভিযোগ উঠেছে।
Month: January 2022
মাদ্রাসার অনাথ ৫৩ জন পড়ুয়াকে বস্ত্র ও বই তুলে দেন সাকিম
গতবছর করোনার দ্বিতীয় ঢেউয়েও সাধারণ মানুষের সেবা করতে অন্ন থেকে শুরু করে বস্ত্র সবকিছুই তুলে দিতে দেখা গিয়েছিল হুগলির খানাকুলের তৃণমূল নেতা সেখ সাকিমকে। এবার করোনার তৃতীয় ঢেউয়েও খানাকুল ১নম্বর ব্লকের পোল গ্রাম পঞ্চায়েতের রায়বাঢ়ে একটি মাদ্রাসার অনাথ ৫৩ জন পড়ুয়াকে বস্ত্র ও বই তুলে দেন সাকিম।
মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে কাঠগড়ায় ধনিয়াখালি থানার ওসি
খবর লাইভ : এক প্রৌঢ়ার মৃত্যু ঘিরে বিতর্কে জড়ালেন হুগলির ধনিয়াখালি থানার ওসি। গত ১১ জানুয়ারি নিউ চাঁদপুরের চাঁদপুর গ্রামের বাসিন্দা দুর্গা গায়েনের মৃত্যু হয়। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। স্বামী নিমাই গায়েন দুর্গাকে খুন করেছেন বলে মৃতের বাপের বাড়ির লোকজনের অভিযোগ। সেইমতো ১২ জানুয়ারি মৃতের ভাই রঘুনাথ কর ধনিয়াখালি থানায় যান অভিযোগ করতে। কিন্তু পুলিশ অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেয়।
খোকন মল্লিকের বেআইনি কাজে অতীষ্ট পুরশুড়ার সাধারণ মানুষ
খবর লাইভ : পদ চলে গেলেও রাজার রাজত্ব অটুট। ঠিক তেমনই চিত্র হুগলির পুরশুড়ায়। একসময় পুড়শুড়া ব্লকের যুব তৃণমূলের সভাপতি ছিলেন খোকন মল্লিক। বছর দেড়েক আগে তাঁর সেই পদ চলে যাওয়ার আগে হুগলি জেলার এক প্রথম সারির তৃণমূল নেতার প্রশ্রয়ে পুড়শুড়ার বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন খোকন। তাঁর বিরুদ্ধে একের পর এক বেআইনি কাজের অভিযোগ উঠতে থাকে।
হাওড়ার বড়গাছিয়ায় একের পর এক সরকারি জায়গা দখল করে চলছে বেআইনি নির্মাণ
খবর লাইভ : এ যেন ভূতের রাজত্ব! যে যেমন পারছে করছে। হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার বড়গাছিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চিত্র ঠিক সেরকমই। একের পর এক সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে আসার অভিযোগ ছিল বহুদিন থেকেই। তবে গত তিন বছরে বড়গাছিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক সরকারি নয়ানজুলি, ডোবা ভরাট করে যেভাবে দিনের পর দিন বেআইনি নির্মাণ হয়ে চলেছে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের একাংশ।





