খবর লাইভ : আমি নির্দোষ। বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে, ফের বললেন বগটুইকাণ্ডে ধৃত আনারুল হোসেন। শুক্রবার আনারুলকে তোলা হয় রামপুরহাট মহ্কুমা আদালতে। এ কদিন সিবিআই হেফাজতে ছিল তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা আনারুল। এদিন সেই হেফাজত শেষ হয়।
২৫ মার্চও ধৃত আনারুলকে রামপুরহাট মহকুমা আদালতে তোলার সময় বলেছিলেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। ঠিক একই ভাষাতেই আনারুলকে সিবিআই (CBI) হেফাজতে নেওয়ার পর তিনি বলেন, ষড়যন্ত্র, ষড়যন্ত্র।
আরও পড়ুন- বেআইনি পাচার রুখতে হাইকোর্টে মামলা বিজেপির
তাঁর বিরুদ্ধে ১১টি জামিনঅযোগ্য ধারায় মামলা করেছিল পুলিস। খুন ছাড়াও বেআইনি জমায়েত, খুনের চেষ্টা, ধারালো অস্ত্র দিয়ে মারা, লুটতরাজ, রাতের বেলায় ঘরে আগুন লাগানো ইত্যাদি ধারায় মামলা করা হয়েছে।




