খবর লাইভ : আজ, বুধবারই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। তার প্রাক্কালে চমক দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড় পর্দার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকালে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল ভবনে আসেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জোড়াফুল পতাকা হাতে তুলে নিয়ে বলেন, ‘তৃণমূলে যোগ দিচ্ছি। দিদির পাশে থাকতে চাই তাই যোগ দিচ্ছি।’
উল্লেখ্য, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, জুন মালিয়া প্রমুখ। এঁদের কয়েকজন তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে খবর।



