State

দিল্লি যাচ্ছেন রাজীব, শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদানের সম্ভাবনা

5
(1)

খবর লাইভ : দুদিনের রাজ্য সফর বাতিল হয়েছে অমিত শাহের। তাই এবার সদ্য তৃণমূল থেকে ইস্তফা দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠালেন শাহ। শনিবার বিকেলে বিশেষ বিমানে উড়ে যাবেন রাজীব বলে খবর। অমিত শাহ-জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সূত্রের খবর, রাজীবের সঙ্গে দিল্লি যেতে পারেন তৃণমূলের আরও তিন বিক্ষুব্ধ নেতা বৈশাখী ডালমিয়া, রথীন চক্রবর্তী ও প্রবীর ঘোষাল। তাঁরাও আজ গেরুয়া পতাকা তুলে নিতে পারেন। বিজেপি সূত্রে খবর, রাজীবের জন্য বিশেষ বিমান পাঠানো হচ্ছে। সেই বিশেষ বিমানে করেই দিল্লিতে উড়ে যাবেন। দিল্লিতে গিয়ে রাজীব প্রথমে বৈঠক করবেন অমিত শাহের সঙ্গে। তারপর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গতকাল তৃণমূল থেকে সম্পর্ক ছিন্ন করেছেন রাজীব। এর আগে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *