State

আজ ছুটি হতে পারে সৌরভের

0
(0)

খবর লাইভ : বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত স্থিতিশীল। এই পরিস্থিতিতে সব ঠিক থাকলে আজই হাসপাতাল থেকে ছাড়া পাবেন সৌরভ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর মিলেছে।
হাসপাতাল সূত্রে খবর, সৌরভের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাতে ভালো ঘুম হয়েছে। সকালে ভালো প্রাতঃরাশ হয়েছে। হাসপাতালের এক আধিকারিক জানান, সৌরভকে ডিসচার্জ করার আগে তাঁর মেডিক্যাল টেস্ট করানো হবে।
বৃহস্পতিবার সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করে দুটি ধমনীতে স্টেন্ট বসানো হয়। এর আগে গত ২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন বিসিসিআই প্রেসিডেন্ট। তখনও তাঁর হৃদপিণ্ডের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছিল। প্রাক্তন ভারত অধিনায়ককে দেখতে ইতিমধ্যে হাসপাতালে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, বিধায়ক বৈশালী ডালমিয়া সহ আরও অনেকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *