খবর লাইভ : অহিংস পথেই আন্দোলন চালিয়ে যেতে চান কৃষকরা। এবার সেই বার্তা দিতেই আজ মহাত্মা গান্ধির মৃত্যু দিনে অনশনে বসেছেন দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকরা। এদিন সকাল ৯টা থেকে শুরু হয়েছে কৃষকদের অনশন। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংযুক্ত কিষাণ মঞ্চের এক নেতার দাবি, কৃষকরা শান্তির পক্ষেই ছিল, আছে ও আগামিদিনেও থাকবে। দেশের সব কৃষককে শান্তিপূর্ণ প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানান কৃষক নেতা। কৃষকরা এখনও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড়। কৃষকদের দাবির স্বপক্ষে সরব হয়ে শনিবার দুপুরে টিকরি থেকে সিঙ্ঘু পর্যন্ত মিছিলে হাঁটবেন ভারতীয় কিষাণ ইউনিয়ন ও কিষাণ মজদুর সমন্বয় কমিটি। কৃষক নেতাদের হুঁশিয়ারি, কেন্দ্র শত চেষ্টা করেও আইন বাতিল না হওয়া পর্যন্ত কৃষকদের প্রতিবাদ আন্দোলন থামাতে পারবে না। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় পুলিশ ও কৃষকদের মধ্যে খণ্ডযুদ্ধের পর গত শুক্রবার সিঙ্ঘু সীমানায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় মানুষ অভিযোগ জানায়, কৃষকদের রাস্তায় বসে আন্দোলনের ফলে তাঁদের জনজীবন ব্যাহত হচ্ছে। এক পক্ষ অন্য পক্ষকে ইট ছোড়ার অভিযোগ ওঠে। এবার আন্দোলন যাতে আরও হিংসাত্মক না হয়ে ওঠে তাই এবার অনশনে বসে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিলেন কৃষকরা।
Related Articles
মুম্বইয়ে ধুলো ঝড়ে বিলবোর্ড ভেঙে মৃতের সংখ্যা ১৪, সকালেও চলছে উদ্ধার কাজ
0 (0) খবর লাইভ : যত সময় যাচ্ছে মৃত এবং আহতদের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার বিকেলে আচমকাই ধুলোঝড়ের সাক্ষী হয়েছিল বাণিজ্য নগরী। ঘাটকোপরে ভেঙে পড়েছিল দৈত্যাকার বিলবোর্ড। তথ্য বলছে এটি লিমকা বুক অফ রেকর্ডসে সর্ববৃহৎ বিলবোর্ড হিসাবে নাম তুলেছিল। কিন্তু পেট্রোল পাম্পের উপরে লাগানো এই বোর্ড ঝড়ের তোড়ে ভেঙে গিয়ে নীচে পড়ে। সেই সময় […]
রক্ষকই ভক্ষক, কোভিড রোগীকে ধর্ষণ পুরুষ নার্সের
0 (0) খবর লাইভ : করোনা আক্রান্ত এক মহিলাকে ধর্ষণ। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের ভোপালে একজন পুরুষ নার্সের বিরুদ্ধে। নৃশংস ওই ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে নির্যাতিতার। ভেন্টিলেশনে দেওয়া হলেও শেষ রক্ষা হল না। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মারা যান তিনি। পুলিশ সূত্রে খবর, বছর ৪৩ এর এক মহিলা করোনা আক্রান্ত হয়ে ভোপাল […]
প্রথম বেসরকারি চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, ঘোষণা প্রধানমন্ত্রীর
0 (0) খবর লাইভ : শুক্রবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে যুব প্রজন্মের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকশিত ভারত গড়তে নতুন প্রকল্পের ঘোষণা করেন তিনি। যুব সমাজের কর্মসংস্থানের জন্য ১ লক্ষ কোটি টাকার এই প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। যাঁরা প্রথম চাকরি করবেন, তাঁরা ১৫ হাজার টাকা করে পাবেন বলে জানানো হয়েছে। এই টাকা […]



