Special News Special Reports State

১০ হাজার কোটি বিনিয়োগ, ২৫ হাজার কর্ম সংস্থানের ঘোষণা আদানির

0
(0)

খবর লাইভ  : বাংলায় বিপুল বিনিয়োগের বার্তা আদানি গ্রুপের । বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দশ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা করলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি । তাঁর আরও ঘোষণা এর ফলে বাংলায় কম করে পঁচিশ হাজার মানুষের কর্ম সংস্থান হবে । তিনি আরও জানিয়েছেন, সমুদ্রের তলা দিয়ে কেবল নিয়ে যাওয়ার প্রকল্পে বিনিয়োগ করা হবে ।

এ দিন বিশ্ব বঙ্গ সম্মেলনের মঞ্চ থেকে আদানির ঘোষণা, আজ বাংলা যা ভাবছে, কাল গোটা দেশ তাই ভাবছে । বাংলায় শিল্পের পরিবেশ তৈরি হয়েছে ।  সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আদানি গ্রুপের চেয়ারম্যানের বক্তব্য, বিশিষ্ট মানুষদের জন্মস্থান এই বাংলা । প্রতি দিনই বাংলা এগিয়ে চলেছে । মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পের ভূয়সী প্রশংসা করে গৌতম আদানি বলেন, বাংলার এই প্রকল্প বিশ্বের দরবারে প্রশংসা আদায় করে নিয়েছে । বিশ্বের কাছে একটা নজির তৈরি করেছে এই উদ্যোগ ।

তিনি আরও বলেন, “বাংলার নারীশক্তি বরাবরই সাহসিকতার পরিচয় দিয়ে এসেছে । বাংলা নারী ক্ষমতায়নের উজ্জ্বল উদাহরণ । বাংলার দেশের অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে ।” পথ সাথী, সবুজসাথীর মতো বাংলার প্রকল্পেরও প্রশংসা শোনা যায় আদানির মুখে ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *