খবর লাইভ : ১৬ ফেব্রুয়ারির পর আপনার বাড়িতেও পদ্মফুল ফোটাব। সোমবার তমলুকের সভা থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন অভিষেককে নিশানা করে শুভেন্দু বলেন, ‘তোলাবাজ ভাইপো, আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। ১৬ ফেব্রুয়ারির পর আপনার বাড়িতে পদ্ম ফোটাব।’ এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক যোগে আক্রমণ করেন শুভেন্দু। তিনি জানান, একজন জয় শ্রীরাম শুনলে ক্ষেপে যাচ্ছে। আরেক জন ক্ষেপে যাচ্ছে তোলাবাজ ভাইপো শুনলে। এত রাগ কেন জয় শ্রীরামে? একটা বই আছে পত্রাবলী নামে। বইটার পৃষ্ঠা ১৬ থেকে ১৭ পড়ে নেবেন।’ এদিন অভিষেককে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘আমার পাসপোর্টে কাঠমান্ডু যাওয়ার টাকা নেই। আপনি চার বার বিদেশে যান। আপনার তো সিঙ্গাপুর না গেলে চিকিৎসা হয় না। মধু আপনি খাচ্ছেন। আমার বাড়ি যা ছিল, তাই আছে। হাত ঘড়ি নেই। আংটি নেই।’ এদিন মুখ্যমন্ত্রীর ‘হরে কৃষ্ণ হরে হরে’ শ্লোগানকেও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। এই প্রসঙ্গে তিনি জানান, হরিবোল হরিবোল হয়ে গিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ করে কিছু হবে না।’ কিছুদিন আগে শুভেন্দু হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে বলে শ্লোগান তুলেছিলেন। এদিন সভায় তৃণমূল নেত্রীও হরে কৃষ্ণ বলায় কটাক্ষের সুরে শুভেন্দু জানান, এই শ্লোগানটাও চুরি হয়ে গেল। এদিন অভিষেককে রীতিমতো আক্রমণ করেই শুভেন্দু প্রশ্ন ছুঁড়ে দেন, ‘লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে? থাইল্যান্ডের ব্যাঙ্কে টাকা ঢুকেছে। প্রতি মাসে ৩৬ লাখ টাকা করে ঢুকেছে। রসিদও আছে। কে ম্যাডাম নারুলা? আপনারা জেনে যাবেন।’ এদিন সভার আগে পদযাত্রাও করেন শুভেন্দু।
Related Articles
হাওড়ার বড়গাছিয়ায় একের পর এক সরকারি জায়গা দখল করে চলছে বেআইনি নির্মাণ
খবর লাইভ : এ যেন ভূতের রাজত্ব! যে যেমন পারছে করছে। হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার বড়গাছিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চিত্র ঠিক সেরকমই। একের পর এক সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে আসার অভিযোগ ছিল বহুদিন থেকেই। তবে গত তিন বছরে বড়গাছিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক সরকারি নয়ানজুলি, ডোবা ভরাট করে যেভাবে দিনের পর দিন বেআইনি নির্মাণ হয়ে চলেছে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের একাংশ।
Rampurhat Case: রামপুরহাট কাণ্ডে এবার সাসপেন্ড জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী
0 (0) খবর লাইভ: ‘উর্দিতে দাগ নেব না’ – ২০২১ সালের বিধানসভা ভোটে (West Bengal Assembly Elections 2021), হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রে (Nandigram Assembly Constituency) রুদ্রমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে জবাব দিয়েছিলেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠি (IPS Nagendra Tripathi) । তাঁর কর্তব্যপরায়ণতায় খুশি হয়ে, পরবর্তীকালে উত্তপ্ত রাজনীতির জেলা বীরভূমের (Birbhum) পুলিশ সুপারের […]
Hoogly: দুর্নীতি দমন শাখার নজরে হুগলির জাঙ্গিপাড়ার এক ভূমি ও ভূমি-রাজস্ব অফিসার
0 (0) খবর লাইভ: আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে অভিযোগ নতুন নয়। এই অভিযোগ দীর্ঘদিনের । তা নিয়ে টানাপোড়েন কম হয়নি। এবার দুর্নীতি দমন শাখার নজরে হুগলির জাঙ্গিপাড়ার এক ভূমি ও ভূমি-রাজস্ব অফিসার। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। যদিও ওই ভূমি ও ভূমি-রাজস্ব অফিসার এই অভিযোগ মানতে চাননি। যদিও দীর্ঘদিন ধরে ওই অফিসারের বিরুদ্ধে এমন অভিযোগ […]



