National

রাজ্যে বিরোধী নেতাদের সুরক্ষার প্রশ্নে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট

5
(1)

খবর লাইভ : সামনেই রাজ্যে বিধানসভা ভোট। ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক হিংসার পারদ ততই চড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী নেতাদের সুরক্ষার প্রশ্নে কোনও হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট। সোমবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলাটি শীর্ষ আদালতে খারিজ হয়ে যায়।
গত ২৩ ডিসেম্বর শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন পুনীত কৌর ধান্দা। মামলায় পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ করার আবেদন জানানো হয়। মামলাটিতে মূলত তিনটি আবেদন করা হয় শীর্ষ আদালতের কাছে। এক, বিরোধী নেতাদের সুরক্ষা দিতে হবে। দুই, বিজেপি নেতাদের খুনের ঘটনায় যেখানে রাজ্যের শাসকদলের সদস্যরা জড়িত, তা সিবিআইকে দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। তিন, ভুয়ো ভোটারদের বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে কমিশনকে। এদিন মামলাটি শীর্ষ আদালতে ওঠে। আদালত মামলাটি খারিজ করে জানিয়ে দেয়, বিরোধী নেতাদের সুরক্ষার প্রশ্নে কোনও হস্তক্ষেপ করবে না আদালত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *