খবর লাইভ : ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারির প্রথমে শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হতে চলেছে। এই ব্যবস্থা শুধুমাত্র স্নাতকোত্তর ছাত্রছাত্রী ও গবেষক পড়ুয়াদের জন্য প্রযোজ্য। রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ই প্রথম যেখানে লকডাউনের পর প্রথম ক্লাস শুরু হতে চলেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা করে সাড়ে তিন মাসের প্র্যাকটিক্যাল ক্লাসের সিলেবাস সম্পূর্ণ করা হবে। ১০-১২ দিন ধরে এক একটি ব্যাচ করে করে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে। সকাল থেকে শুরু করে ক্লাস চলবে রাত পর্যন্ত। তবে এখনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনও হস্টেলই খোলা হচ্ছে না। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Related Articles
নাবালিকা কন্যাকেই লাগাতার ধর্ষণ! গ্রেফতার পুলিশকর্মী বাবা
0 (0) খবর লাইভ : ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ। এবার বেহালার পর্ণশ্রীতে নিজের নাবালিকা কন্যাকেই লাগাতার ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। ইতিমধ্যে, নাবালিকা নিজেই থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে নাবালিকার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত নিজেও এক জন পুলিশকর্মী। জানা গিয়েছে, ১৩ বছরের ওই কিশোরী বৃহস্পতিবার নিজেই […]
ঘূর্ণাবর্তের জেরে ঝড়-বৃষ্টিতে ভাসবে বাংলা
0 (0) খবর লাইভ : ফের বদলাচ্ছে আবহাওয়া। ভারতীয় মৌসম বিভাগ পশ্চিম ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। রাজস্থান এবং দিল্লি-সহ অনেক রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতি শুরু হয়েছে। তীব্র তাপপ্রবাহের জেরে চরম জেরবার হাল বেশ কিছু রাজ্যে। তবে এরই মধ্যে ঘূর্ণাবর্তের জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি বেশ কয়েকটি রাজ্যে। দু-জোড়া অক্ষরেখার দাপটে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে […]
পঞ্জাবে জয়ের পর ভগত সিংহের উক্তি টেনে বিরোধীদের কটাক্ষ কেজরিওলের
0 (0) খবর লাইভ: বৃহস্পতিবার পঞ্জাবে বিপুল জয়ের প্রেক্ষিতে ভগত সিংয়ের প্রসঙ্গ টেনে আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বক্তৃতায় তুলে আনলেন তাঁর একটি উক্তি। জানালেন, মানুষকে সুষ্ঠু ও উন্নতমানের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়াই আপের লক্ষ্য। ভোটমুখী পঞ্জাবে বিরোধীরা তাঁকে ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ করেছিলেন। তিনি তখন নিজেকে ভগত সিংহের ভক্ত বলেছিলেন। জানিয়েছিলেন, ভগত সিংহকে ব্রিটিশরা […]


