National

গেরুয়া শিবিরের রোষের মুখে বিগ-বি! এফআইআর দায়ের, কারণ কী জানেন? 5 (100)

খবর লাইভ: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। মঙ্গলবার অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মহারাষ্ট্রের লাতুর জেলার ঔসা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিমন্যু পাওয়ার।

National

দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন জনসভায় বিহারের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল পচা পিঁয়াজ! 5 (95)

খবর লাইভ: নীতীশ বয়কটের ডাক উঠেছে আগেই। মুখ্যমন্ত্রী পদে থেকে রাজ্যের কিছু সংখ্যক মানুষের কাছে লাঞ্চিত হতে হয়েছে বহুবার। এবার যেন ক্ষোভের পারদ চরমে পৌঁছল। নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন যখন বিহারবাসী মাস্ক, ভোটার আইকার্ড নিয়ে ভোট দিতে ব্যস্ত, ঠিক সেই সময় এক প্রতিবাদী যুবক ভরা জনসভা থেকে ‘পচা পিঁয়াজ’ ছুঁড়ে দিল বিহারের তিনবারের বিজেতা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে।

Bengal and District Special News

‘বিমল গুরুঙ্গ কে?, সিলেবাসে নেই!’ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাল্টা মন্তব্য বিনয় তামাংয়ের 5 (226)

খবর লাইভ : পাহাড়ে বিমল গুরুঙ্গকে স্বাগত জানাতে নারাজ বিনয় তামাং, অনীত থাপারা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সল্টলেকের গোর্খা ভবনে সাংবাদিক বৈঠকে মোর্চা নেতা বিনয় তামাংয়ের মন্তব্যে এমনই ইঙ্গিত মিলল।

National Special News

কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, দাবি নির্মলা সীতারমণের 5 (2)

প্রশ্ন, দেশের বেকারত্ব সমস্যার হাল নিয়ে…. খবর লাইভ: করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় থমকে ছিল দেশের অর্থনীতি। ধীরে ধীরে আবার তা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। উল্লেখ্য, গত অগাস্ট মাসে শূন্যের নীচে নেমে গিয়েছিল জিডিপি’র হার। সেই আঁধার কাটিয়ে আলোর দিশা পাওয়া গিয়েছে। […]

National

সংসদের উচ্চকক্ষে ঐতিহাসিক পর্ব! ২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় কংগ্রেস সাংসদের সংখ্যা নিম্নমুখী 5 (2)

খবর লাইভ : দ্রুতগামী গেরুয়া রথ! সংসদের উচ্চকক্ষেও সেঞ্চুরি হাঁকাল গেরুয়া শিবির। যা ঐতিহাসিক। সোমবার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে রাজ্যসভা নির্বাচনে ১০টি আসন জিতে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তাৎপর্যপূর্ণভাবে সংসদের রাজ্যসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন সংখ্যা নেমে ৩৮-এ গিয়ে ঠেকল। ভারতের সংসদীয় ইতিহাসে সম্ভবত প্রথমবার কংগ্রেসের এই অবস্থা ঘটল বলে মনে […]

State

দুর্গাপুরে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে গেল শ্রমিকের দেহ, গুরুতর জখম আরও এক 0 (0)

খবর লাইভ : দুর্গাপুরে জলসঙ্কট চলছেই। এর মধ্যে মঙ্গলবার সকালে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল শিল্পনগরী। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ডিপিএলের এক শ্রমিকের দেহ। দুটি পা উড়ে গিয়েছে আরেক শ্রমিকের। আচমকা এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে, কোথা থেকে এমন বিস্ফোরণ হল, খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, কারখানার রাসায়নিক সামগ্রী থেকেই বিস্ফোরণ ঘটেছে। […]

Sports

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মারাদোনা 5 (1)

খবর লাইভ : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। সোমবার রাতে বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মারাদোনা। তার মধ্যেই অবশ্য গত ৩০ অক্টোবর ৬০ তম জন্মদিন পালন করেন তিনি। এরপরই করোনা আক্রান্ত এক কর্মীর সংস্পর্শে আসায় আইসোলেশনে চলে যান কিংবদন্তি ফুটবলার। এরপরই […]

International

জঙ্গি দমনে বড় সাফল্য ফ্রান্সের! মালিতে আলকায়দার ঘাঁটিতে অপারেশন, নিকেশ ৫০ জঙ্গি 5 (1)

খবর লাইভ: এ যেন জবাবি প্রত্যাঘাত! পশ্চিম আফ্রিকার মালিতে গিয়ে আল কায়দার ঘাঁটিতে আক্রমণ চালাল ফ্রান্সের বায়ুসেনা। ফ্রান্স সরকারের দাবি, এই হামলায় ৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।

Bengal and District Special News

অর্ধেক যাত্রী নিয়েই রাজ্যে শুরু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা 5 (1)

খবর লাইভ : অবশেষে লোকাল ট্রেনের চাকা গড়াতে চলেছে রাজ্যে। সোমবার রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কোভিড বিধি মেনে লোকাল ট্রেন চালুর ছাড়পত্র দিল রাজ্য। রেলও ৭২ ঘণ্টার মধ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে। তবে সংক্রমণ ঠেকাতে ও ভিড় সামাল দিতে কি কি পদক্ষেপ করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৫ নভেম্বর। […]

International Special News

ভিয়েনায় পরপর ৬ জায়গায় জঙ্গি হামলা, মৃত অন্তত ৩ ও আহত বহু 4.8 (118)

খবর লাইভ : ফের জঙ্গি হামলা। এবার জঙ্গিদের নিশানায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। সেখানে এক ইহুদি উপাসনালয়ের অদূরে পরপর ৬ জায়গায় হামলা চালানো হয়। সোমবার রাতের এই ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত অন্ততপক্ষে ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।