National

সংসদের উচ্চকক্ষে ঐতিহাসিক পর্ব! ২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় কংগ্রেস সাংসদের সংখ্যা নিম্নমুখী

5
(2)

খবর লাইভ : দ্রুতগামী গেরুয়া রথ! সংসদের উচ্চকক্ষেও সেঞ্চুরি হাঁকাল গেরুয়া শিবির। যা ঐতিহাসিক। সোমবার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে রাজ্যসভা নির্বাচনে ১০টি আসন জিতে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তাৎপর্যপূর্ণভাবে সংসদের রাজ্যসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন সংখ্যা নেমে ৩৮-এ গিয়ে ঠেকল। ভারতের সংসদীয় ইতিহাসে সম্ভবত প্রথমবার কংগ্রেসের এই অবস্থা ঘটল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বর্তমানে ২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় বিজেপির সাংসদের সংখ্যা দাঁড়াল ৯৪। জেডি(ইউ), এডিএমকে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ), অসম গণ পরিষদের মত সহযোগী দলগুলিকে নিয়ে এনডিএ-র মোট আসন সংখ্যা এদিন ১১৮-তে পৌঁছয়।
উল্লেখ্য, এবার উত্তরপ্রদেশে রাজ্যসভা নির্বাচনে ১০টি আসনের মধ্যে ৮টি দখল করেছে বিজেপি। পদ্ম শিবিরের জয়ী প্রার্থীরা হলেন, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরজ শেখর। অন্যদিকে, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং বহুজন সমাজ পার্টি তথা বিএসপি-র রামজি গৌতম ২টি আসনে জিতেছেন। উত্তরাখণ্ডের একটি মাত্র আসনে ভোট হয়েছে, আর তাতেও জিতেছে বিজেপি। উত্তরপ্রদেশে গতবার একটি আসনে জিতলেও, এবার কংগ্রেস সেখানে জোর খাটতে পারেনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *