International

জঙ্গি দমনে বড় সাফল্য ফ্রান্সের! মালিতে আলকায়দার ঘাঁটিতে অপারেশন, নিকেশ ৫০ জঙ্গি

5
(1)

খবর লাইভ: এ যেন জবাবি প্রত্যাঘাত! পশ্চিম আফ্রিকার মালিতে গিয়ে আল কায়দার ঘাঁটিতে আক্রমণ চালাল ফ্রান্সের বায়ুসেনা। ফ্রান্স সরকারের দাবি, এই হামলায় ৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। তবে ওই অঞ্চলের আল কায়দার দায়িত্বপ্রাপ্ত কম্যান্ডার ইয়াদ আঘ ঘালি’র মৃত্যু হয়েছে কিনা, তা স্পষ্ট করা হয়নি বিবৃতিতে।
পরপর জঙ্গিদের নৃশংস হত্যালীলায় যখন বিধ্বস্ত ফ্রান্স, সেই আবহে একেবারে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে ঢুকে আক্রমণ চালিয়ে সাফল্য অর্জন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন, শুক্রবার বুরকিনা ফাসোঁ এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালায় ফরাসি সেনা। আগে থেকেই ওই এলাকাগুলিতে ফরাসি বাহিনীর ড্রোন নজরদারি চালাচ্ছিল। মালিতে আনারুল ইসলাম গোষ্ঠীর জঙ্গিদের একটা বিশাল কনভয়ের ছবি ধরা পড়ে ড্রোন চিত্রে। তদন্ত করে জানা যায়, আনারুল গোষ্ঠী আল-কায়দার সঙ্গে যুক্ত। এরপরই বায়ুসেনা সেই ডেরা চিহ্নিত করে আক্রমণ চালায়। ফ্রান্স প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামলার ফলে ওই ঘাঁটিতে থাকা বেশিরভাগ জঙ্গিরই মৃত্যু হয়েছে। এছাড়া চার জঙ্গিকে জীবন্ত পাকড়াও করা হয়েছে। ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। জঙ্গি দমনে বড়সড় সাফল্যের পর ফ্রান্সের সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডরিক বারব্রির বার্তা, ‘এবার লক্ষ্য গ্রেটার সাহারায় ইসালমিক স্টেট জঙ্গি। ৩ হাজার সেনা ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *