খবর লাইভ : ফুটবলের রাজপুত্রর আচমকা প্রয়াণে শোকস্তব্ধ গোটা পৃথিবী। ক্রীড়াজগত্ থেকে সমস্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন ক্রীড়াব্যক্তিত্ব থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বলিউড সেলিব্রিটিরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছেন, ‘দিয়েগো মারাদোনা ফুটবলের মায়েস্ত্রো ছিলেন যিনি বিশ্বজনসংখ্যাকে আনন্দ দিয়েছেন। নিজের কেরিয়ারে ফুটবলের মাঠে সেরা খেলার মুহূর্ত আমাদের উপহার দিয়েছেন তিনি। তাঁর অকালপ্রয়াণ […]
Month: November 2020
ফুটবল রাজপুত্রের একক দক্ষতাতেই আর্জেন্টিনাকে চিনেছিল গোটা বিশ্ব
খবর লাইভ : ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মেন্দো মারাদোনার মৃত্যু যেন বিশ্ব ফুটবলকে থমকে দিয়েছে। কমপ্লিট ফুটবলার বলতে মারাদোনাই গোটা বিশ্বকে চিনিয়েছিলেন। মাত্র ৬০ বছর বয়সে এহেন কিংবদন্তীকে চলে যেতে হবে কেউ আশাও করতে পারেননি। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আইরেসের লেনাসে জন্মগ্রহণ করেন মারাদোনা। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ফুটবলারের গতি, স্কিল, ড্রিবলিং […]
প্রয়াত ফুটবলের রাজপুত্র, শোকের ছায়া ক্রীড়াজগতে
খবর লাইভ : আরও এক নক্ষত্রপতন! প্রয়াত হলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। ফুটবল কিংবদন্তির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতে। জানা গিয়েছে, সম্প্রতি ৬০ তম জন্মদিনের কয়েকদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আর্জেন্টিনার কিংবদন্তি। তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। এরপর হাসপাতাল থেকে […]
আত্মনির্ভর ভারত গড়তে দেশীয় টেকনোলজিক্যাল সলিউশনে জোর প্রধানমন্ত্রীর
‘মেক ইন ইন্ডিয়া’র পর এবার ‘আত্মনির্ভর ভারত’ গড়তে বিদেশি বরাত নির্ভরতা কমিয়ে দেশের মাটিতে প্রযুক্তিগত সমাধান খোঁজায় জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ সর্বদল বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন, স্থির হল ভোটার তালিকা সংশোধনের দিনক্ষণ
খবর লাইভ : সোমবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন স্থির হয়েছে আজ। করোনা বিধি মেনে কী ভাবে ভিড় এড়িয়ে কাজ সম্পন্ন করা যায়, তার ব্যবস্থা করবে কমিশনই।
গেরুয়া শিবিরের রোষের মুখে বিগ-বি! এফআইআর দায়ের, কারণ কী জানেন?
খবর লাইভ: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। মঙ্গলবার অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মহারাষ্ট্রের লাতুর জেলার ঔসা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিমন্যু পাওয়ার।
দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন জনসভায় বিহারের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হল পচা পিঁয়াজ!
খবর লাইভ: নীতীশ বয়কটের ডাক উঠেছে আগেই। মুখ্যমন্ত্রী পদে থেকে রাজ্যের কিছু সংখ্যক মানুষের কাছে লাঞ্চিত হতে হয়েছে বহুবার। এবার যেন ক্ষোভের পারদ চরমে পৌঁছল। নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন যখন বিহারবাসী মাস্ক, ভোটার আইকার্ড নিয়ে ভোট দিতে ব্যস্ত, ঠিক সেই সময় এক প্রতিবাদী যুবক ভরা জনসভা থেকে ‘পচা পিঁয়াজ’ ছুঁড়ে দিল বিহারের তিনবারের বিজেতা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে।
‘বিমল গুরুঙ্গ কে?, সিলেবাসে নেই!’ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাল্টা মন্তব্য বিনয় তামাংয়ের
খবর লাইভ : পাহাড়ে বিমল গুরুঙ্গকে স্বাগত জানাতে নারাজ বিনয় তামাং, অনীত থাপারা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সল্টলেকের গোর্খা ভবনে সাংবাদিক বৈঠকে মোর্চা নেতা বিনয় তামাংয়ের মন্তব্যে এমনই ইঙ্গিত মিলল।
কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, দাবি নির্মলা সীতারমণের
প্রশ্ন, দেশের বেকারত্ব সমস্যার হাল নিয়ে…. খবর লাইভ: করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় থমকে ছিল দেশের অর্থনীতি। ধীরে ধীরে আবার তা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। উল্লেখ্য, গত অগাস্ট মাসে শূন্যের নীচে নেমে গিয়েছিল জিডিপি’র হার। সেই আঁধার কাটিয়ে আলোর দিশা পাওয়া গিয়েছে। […]
সংসদের উচ্চকক্ষে ঐতিহাসিক পর্ব! ২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় কংগ্রেস সাংসদের সংখ্যা নিম্নমুখী
খবর লাইভ : দ্রুতগামী গেরুয়া রথ! সংসদের উচ্চকক্ষেও সেঞ্চুরি হাঁকাল গেরুয়া শিবির। যা ঐতিহাসিক। সোমবার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে রাজ্যসভা নির্বাচনে ১০টি আসন জিতে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তাৎপর্যপূর্ণভাবে সংসদের রাজ্যসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন সংখ্যা নেমে ৩৮-এ গিয়ে ঠেকল। ভারতের সংসদীয় ইতিহাসে সম্ভবত প্রথমবার কংগ্রেসের এই অবস্থা ঘটল বলে মনে […]
