International Special News

উইঘুর মুসলিমদের ধর্মগ্রন্থ বাজেয়াপ্ত করে অত্যাচার চালাচ্ছে জিনপিংয়ের সরকার! কোরান জলে ফেলে দিচ্ছেন চিনের ইসলাম ধর্মাবলম্বী মানুষ, নীরব পাকিস্তান

5
(1)

খবর লাইভ : চিন সরকারের অত্যাচারে জেরবার! উইঘুর মুসলিমদের নির্মূল করতে জিনপিংয়ের সরকার দীর্ঘদিন ধরেই নানা উপায়ে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। উইঘুর সম্প্রদায়ের মহিলাদের জোর করে গর্ভপাত করানো থেকে শুরু করে কিডনি খুলে বিক্রি করা, ছেলে-মেয়েদের বন্দিশিবিরে আটকে রাখার মত নানা নির্মম অত্যাচার চালানোর কথা প্রকাশ্যে এসেছে। এবার অত্যাচারের কবল থেকে রেহাই পেল না মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরানও।
জানা গিয়েছে, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান বাজেয়াপ্ত করছে চিনের কমিউনিস্ট পার্টির সরকার। তারপর সেগুলি নষ্ট করে দিচ্ছে। শুধু তাই নয়, যাঁর কাছ থেকে কোরান পাওয়া যাচ্ছে তাঁর উপর শি জিনপিংয়ের প্রশাসন অকথ্য অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ। যার জেরে কোরান জলে ফেলে দিচ্ছেন উইঘুর মুসলিম সম্প্রদায়ের কয়েকজন মানুষ। সম্প্রতি চিনের আলমাটি অঞ্চলের পানফিলভ জেলার এড্যারলি গ্রামের এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। ওই গ্রামের কয়েকজন মুসলিম প্রশাসনের হাত থেকে বাঁচতে এবং ধর্মগ্রন্থের পবিত্রতা রক্ষা করতে তাঁদের কোরান প্লাস্টিকের মধ্যে মুড়ে স্থানীয় ইলি নদীতে ফেলে দেন। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে। তবে ব্যতিক্রম পাকিস্তান। পাকিস্তানের তরফে এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ফলে পাকিস্তানের ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা-ভালবাসা নিয়ে প্রশ্ন উঠছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *