Bengal and District District

পুজো মাটি করতে পারে ভারী বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ক্ষতিগ্রস্থ হতে পারে মণ্ডপসজ্জা 0 (0)

পুজো মাটি করতে পারে ভারী বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ক্ষতিগ্রস্থ হতে পারে মণ্ডপসজ্জা | দিঘা-বকখালির সমুদ্রতটে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি

Bengal and District District National

পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত, তৃণমূলের হাত ধরলেন গুরুং 5 (1)

খবর লাইভ : তিন বছর পর প্রকাশ্যে রাজনৈতিক ভোল পাল্টালেন ‘গোর্খা জনমুক্তি মোর্চা’-র প্রাক্তন সভাপতি বিমল গুরুং।

Bengal and District Health Local News

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ হাজারের বেশি মানুষ 5 (1)

রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ ক্রমে ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯ জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। সবমিলিয়ে, পশ্চিমবঙ্গে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৩৩ হাজার ১২৬ জন। মোট মৃতের সংখ্যা ৬ হাজার ২৪৪ জন।
আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও জেলাগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে কলকাতা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২ হাজার ৩৪১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৩৮ জনের।

Movies

২৫ বছরেও অমলিন ‘ডিডিএলজে’! 4.8 (2628)

লন্ডনের লিসেস্টার স্কোয়ারে বসছে এসআরকে-কাজলের ব্রোঞ্জ মূর্তি
খবর লাইভ : কালজয়ী রোম্যান্টিক, কৌতুক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর ২৫ বছর পূর্ণ হল। এখনও আগের মতই অমলিন এই ছবিটি।
শাহরুখ এবং কাজল অভিনীত ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত যশ চোপড়া প্রযোজিত এই ছবিটি দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। ছবিটি বক্স অফিসে হিট তো বটেই, সিনেমা বিশারদেরও প্রশংসা কুড়িয়েছিল। তাই চলচ্চিত্রটির ২৫ বছর গৌরবময় বছর পূর্তি উপলক্ষে হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স সম্প্রতি ঘোষণা করেছে, লন্ডনের লিসেস্টার স্কোয়ারে ‘লিড জুটি’র একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হবে।

‘ডিডিএলজে’-র ‘লিড জুটি’ ব্রোঞ্জমূর্তি গড়া হলে ভারতীয় চলচ্চিত্র জগতে তা ঐতিহাসিক হয়ে থাকবে।
‘সিন্স ইন দ্য স্কোয়ার’-এ সর্বশেষ সংযোজন হয়েছে হ্যারি পটার। এছাড়াও রয়েছে ‘লরেল এবং হার্ডি’, জেনি কেলির ‘সিংগিন ইন দ্য রেইন’, ‘ওয়ান্ডার ওম্যান’ এর মত সিনেমাগুলির মুহূর্তবন্দী ব্রোঞ্জের মূর্তি।

ভারতীয় সিনেমা জগতে ‘ডিডিএলজে’ দীর্ঘদিনের মাইলস্টোন হয়ে রয়েছে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি সেই সময় একটি ‘কাল্ট ক্লাসিক’ হিসাবে বিবেচিত হয়েছিল। সিনেমাটির এতটাই ক্রেজ, যে মুম্বইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে এই ছবি দু’দশকের ওপর চলে আসছে। ছবিটির ২০ বছরের উদযাপনের সময়, শাহরুখ খান এবং কাজল এই মারাঠা মন্দির সিনেমা হলে উপস্থিত থেকে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

Health

স্বাস্থ্য: প্ল্যাস্টিকে মোড়া খাদ্যদ্রব্য থেকে সাবধান! 5 (1)

প্ল্যাস্টিকেও ৩ দিন পর্যন্ত বেঁচে থাকে করো‌না, বলছেন গবেষকরা

খবর লাইভ : এতদিন পর্যন্ত গবেষণায় প্রমাণিত ছিল, তামা হল কোভিড-১৯-এর বাহক। কিন্তু সম্প্রতি গবেষকরা জানতে পেরেছেন, প্ল্যাস্টিকও করোনা ভাইরাস বহনে সক্ষম। স্থায়িত্ব ৩ দিন পর্যন্ত হতে পারে। ভাইরাস অবস্থান করে স্টেইনলেস স্টিলেও।
নতুন গবেষণায় উঠে এসেছে, কোভিড-১৯ কয়েক ঘণ্টা পর্যন্ত ভূপৃষ্ঠে এবং এরোসোলকে বাহক করে বেঁচে থাকতে পারে। ডিভাইসগুলিতে ৩ ঘন্টা, তামায় ৪ ঘন্টা, কার্ডবোর্ডে ২৪ ঘন্টা, সর্বোপরি প্ল্যাস্টিক এবং স্টেইনলেস স্টিলের ওপর ২-৩ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ভাইরাস।