Bengal and District

প্রতিমা নিরঞ্জনের আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত সল্টলেকের পুজো মণ্ডপ, ঘটনাস্থল পরিদর্শনে দমকলমন্ত্রী

0
(0)

খবর লাইভ : প্রতিমা নিরঞ্জনের আগেই দ্বাদশীর সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল সল্টলেকের একটি পুজো মণ্ডপ। তবে প্রতিমার কী অবস্থা তা এখনও জানা যায়নি। কী থেকে এই অগ্নিকাণ্ড তাও স্পষ্ট নয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬ টা নাগাদ সল্টলেকের এফডি ব্লকের একটি পুজো মণ্ডপ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তখনও মণ্ডপে প্রতিমা ছিল। কি থেকে ধোঁয়া বেরোচ্ছে বোঝার আগেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা মণ্ডপ। স্থানীয়রাই তড়িঘড়ি দমকলে খবর দেন। পুজো কমিটির উদ্যোক্তারাও ঘটনাস্থলে পৌঁছন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের মাথায় হাত পড়েছে। তারপর দমকলের ৩ টি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মণ্ডপ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে, প্রতিমা ছিল ভিতরেই। আজই সেটি বিসর্জনের কথা ছিল। সেই প্রতিমার কী অবস্থা তা এখনও জানা যায়নি।
সাতসকালে কী থেকে মণ্ডপে আগুন লাগল সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সূত্রই নেই দমকল বা পুলিশের কাছে। দক্ষিণ বিধাননগর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, মণ্ডপের সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তবে প্রতিমা বিসর্জনের আগে এহেন কাণ্ডে ভেঙে পড়েছেন উদ্যোক্তা থেকে স্থানীয় বাসিন্দা সকলেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *