International Special News Special Reports

ইনকিলাব মঞ্চ ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ২৪ দিনের আলটিমেটাম দিল বাংলাদেশ সরকারের কাছে

0
(0)

খবর লাইভ : বাংলাদেশের রাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চ ঢাকার শাহবাগ মোড় থেকে সরকারের কাছে এক ২৪ দিনের আলটিমেটাম দিয়েছেন। এর পাশাপাশি তারা চার দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে অন্যতম রয়েছে দেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, গত সপ্তাহে সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনার বিষয়ে সঠিক বিচার না হলে আন্দোলন আরও কঠোর হবে। তারা আগামী ২৪ দিনের মধ্যে হত্যাকারী, পরিকল্পনাকারী, সহায়তা করা সকলকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

চার দফা দাবির মধ্যে রয়েছে:
হাদির হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা।
বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল।
যদি ভারত অভিযুক্ত খুনিদের ফেরত না দেয়, তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করা।
সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে থাকা ‘ফ্যাসিস্ট উপদেষ্টা’ ও অনেকে যারা জনগণকে বিভ্রান্ত করছে, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা।

প্রসঙ্গত, রবিবার রাত ৯:৪৫ থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেওয়া হয়। পরে রাতের কর্মসূচি সমাপ্ত করার পর সোমবার দুপুরে আবারও শিক্ষার্থী ও সাধারণ জনগণকে শাহবাগে যোগদান করার আহ্বান জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের এই দাবি পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত রূপ নেওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও চাপ সৃষ্টি করতে পারে বলে মত প্রকাশ করা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *