Special News Special Reports State

ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে তো: কীভাবে জানবেন 

0
(0)

খবর লাইভ : এ রাজ্যের বহু প্রতীক্ষিত ভোটার তালিকা মঙ্গলবার সকালে শেষমেষ প্রকাশিত হয়েছে। খসড়া তালিকায় সহজেই দেখা যাচ্ছে, কারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং কারা বাদ পড়েছেন। রাজ্যের প্রতিটি নাগরিককে নিজের ভোটার তথ্য যাচাই করার জন্য এখন সুযোগ দেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকা দেখা এবং যাচাই করার জন্য নাগরিকরা নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো হলো, https://ceowestbengal.wb.gov.in/SIRএবং https://electoralsearch.eci.gov.in/।  ECINET মোবাইল অ্যাপের মাধ্যমেও খসড়া তালিকা পরীক্ষা করতে পারবেন। মোবাইল অ্যাপ ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে ECINET ডাউনলোড করুন।

রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এবং বুথ ভিত্তিক ভোটার তালিকায় কত নাম বাদ পড়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও প্রকাশিত হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে।

তালিকা দেখার জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে দুটি ক্ষেত্র পূরণ করতে হবে। বাঁদিকে রয়েছে EPIC নাম্বার এবং ডানদিকে রয়েছে রাজ্যের নাম দেওয়ার জায়গা। এই দুটো তথ্য প্রদান করার পর, ঠিক নিচে থাকা CAPTCHA কোড পাশের খালি ঘরে বসিয়ে দিন। এরপর নিচের দিকে থাকা Search অপশন-এ ক্লিক করলেই নিজের নাম তালিকায় আছে কি না তা দেখা যাবে।

 

নাগরিকরা শুধু নিজের নামই যাচাই করতে পারবেন না, পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে যাদের নাম খসড়া তালিকায় বাদ পড়েছে, সেই তালিকাও দেখা সম্ভব। বাদ পড়া নাম যাচাইয়ের জন্য সরাসরি এই লিঙ্কগুলো ব্যবহার করা যেতে পারে: https://ceowestbengal.wb.gov.in/SIR
এবং https://voters.eci.gov.in/

এটি প্রাথমিক খসড়া তালিকা হওয়ায় যাদের নাম খসড়া তালিকায় নেই, তাদের জন্য শোনা বা অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে। সেই অনুযায়ী সংশোধনের জন্য প্রক্রিয়া চালানো হবে। নাগরিকরা যদি মনে করেন তাদের নাম অনভিপ্রেতভাবে বাদ পড়েছে, তাহলে তারা নির্বাচন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে শোনা বা আপিলের সুযোগ নিতে পারবেন।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *