International Special News Special Reports

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় ভেঙে পড়ল বিমান,  মৃত ১০

0
(0)

খবর লাইভ : জরুরি অবতরণের সময় একটি কমার্সিয়াল বিল্ডিংয়ের ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। মূহূর্তের মধ্যে আগুন লেগে যায় গোটা এলাকায়। ওই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মেক্সিকোর সান মাতেয়ো আতেনকো এলাকার ঘটনা।

ইতিমধ্যে এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, জেটটি আকাপুলকো থেকে মেক্সিকো সিটির পশ্চিমে প্রায় ৩১ মাইল দূরে টলুকা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু জেটে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার মাঝপথেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। শেষ পর্যন্ত জেটটি বিমানবন্দর থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত এক শিল্পাঞ্চল এলাকায় ভেঙে পড়ে। বিমানে আটজন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন।

অবতরণের সময়ে একটি কমার্সিয়াল বিল্ডিংয়ের ছাদে বিমানটির ধাক্কা লাগে। এর জেরে আগুন লেগে যায়।সান মাতেয়ো আতেনকোর মেয়র আনা মুনিজ জানিয়েছেন, আগুন লাগায় ওই এলাকা সহ আশপাশের এলাকার প্রায় ১৩০ জন মানুশকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *