games Special News Special Reports

নজির গড়লেন ভারতীয় গুকেশ ডোম্মারাজু, বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি

0
(0)

খবর লাইভ : নজির গড়লেন ভারতীয় দাবাড়ু। বিশ্ব দাবায় ইতিহাস গড়লেন ১৭ বছরের গুকেশ ডোম্মারাজু । ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন তিনি। একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করলেন। বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে এই বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যালেঞ্জ জানাবেন তিনি।

১৪ রাউন্ডের প্রতিযোগিতার পর ভারতীয় সময় সোমবার ভোরে চ্যাম্পিয়ন হন গুকেশ। শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে গুকেশ ড্র করেন আমেরিকার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার সঙ্গে। ফ্যাবিয়ানো করুয়ানা এবং ইয়ান নেপমনিয়াচির ম্যাচ ড্র হওয়ার ফলে গুকেশের চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্র-ই দরকার ছিল। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হলেন গুকেশ। আনন্দের অ্যাকাডেমিরই ছাত্র তিনি। তাঁকে অভিনন্দন জানিয়েছেন আনন্দ। নিজের সোশ্যাল মিডিয়ায় আনন্দ লেখেন, “কনিষ্ঠতম চ্যালেঞ্জার এখন গুকেশ। অভিনন্দন। আনন্দ অ্যাকাডেমির সবাই তোমার জন্য গর্বিত। যেভাবে কঠিন পরিস্থিতিগুলোর মোকাবিলা করেছ তার জন্য ব্যক্তিগত ভাবে আমিও খুব গর্বিত। মুহূর্তটা উপভোগ করো।“

এই কৃতিত্ব অর্জন করে গুকেশ বলেন, “ ভাল লাগছে, স্বস্তি লাগছে। করুয়ানা আর নেপমনিয়াচির খেলা দেখছিলাম। তার পর আমার সেকেন্ড গ্রেগর গাজেভস্কির সঙ্গে একটু হাঁটতে বেরিয়েছিলাম। সেটা দারুণ সাহায্য করেছে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *