Special News Special Reports State

পুলিশ কনস্টেবল নিয়োগে বিরাট জালিয়াতির পর্দা ফাঁস

0
(0)

খবর লাইভ : ফের সামনে এল রাজ্যে আরও এক বড়োসড়ো জালিয়াতি। যার সামনে আসার পর শাসক দল তৃণমূল কংগ্রেস রীতিমতো অস্বস্তিতে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অ্যাডমিট জাল করার অভিযোগে মোট ১৪৭ জনকে গ্রেফতার করল ধনবাদ পুলিশ। তবে এখনও গ্রেফতার অধরা এই চক্রের মূল দুই মাথা আজাদ ও বিশ্বজিৎ।

তদন্ত করতে গিয়ে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। ধৃতেরা জানিয়েছে, প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ২ থেকে ৫ লক্ষ টাকা নেওয়া হতো। তাদের ধনবাদে এনে লজে রাখা হতো এবং প্রশ্ন–উত্তর মুখস্থ করিয়ে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হতো। ইতিমধ্যে ১০০-র বেশি পরীক্ষার্থীকে এইভাবে পাঠানো হয়েছে বলে স্বীকারোক্তি মিলেছে।

সিটি এসপি জানান, লজ মালিক রাজশেখর গোস্বামী ও তাঁর ছেলে ঋষি গোস্বামী পরীক্ষার্থীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করছিল। চক্রের একজন সদস্যের কাজ ছিল পরীক্ষার্থীদের আসানসোলে পৌঁছে দেওয়া, তারপর সেখান থেকে আরেক সদস্য তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিত।

স্বাভাবিকভাবেই এই জালিয়াতি চক্রের মূল পান্ডাকে খুঁজে বের করার জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাদের আশা, খুব শীঘ্রই দুই মূল পান্ডাকে পুলিশের জালে আটক করা যাবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *