খবর লাইভ : বাংলাদেশের রাজধানীর রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলায় সোমবার বিশেষ বিশেষ জজ আদালত-৪ রায় ঘোষণা করেছে। বিচারক মোহাম্মদ রবিউল আলম সাজা দিয়েছেন।
• প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর কারাদণ্ড।
• তার বোন শেখ রেহানাকে সাত বছর কারাদণ্ড।
এবং রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর কারাদণ্ড।
তিনজনকেই এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা না দিলে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড হবে। এছাড়া, মামলায় অভিযুক্ত আরও ১৪ জন সরকারি আধিকারিক, রাজউক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে একই ধরনের সাজা দেওয়া হয়েছে।
মামলায় অভিযোগ ছিল, রাজউকের নিয়ম পালনে ব্যর্থ হয়ে নিয়মবিরুদ্ধভাবে ১০ কাঠার (প্রায় ৩১.২৫ দশমিক) প্লট বরাদ্দ করা হয়েছে এবং সেই প্লটগুলি উপযোগী নন এমন মানুষের নামে। এতে ক্ষমতার অপব্যবহার ও কেলেঙ্কারি হয়েছে।
প্রসঙ্গত, হাসিনা, রেহানা ও টিউলিপ ছাড়া এই মামলার অন্য ১৪ আসামি হলেন ন্যাশনাল হাউজিং এবং পাবলিক ওয়ার্কস মন্ত্রকের প্রশাসনিক আধিকারিক সইফুল ইসলাম সরকার। একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজি ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএ) মহম্মদ আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক চার সদস্য—মহম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মহম্মদ নাসির উদ্দিন ও মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী, রাজউকের প্রাক্তন ডিরেক্টর মহম্মদ নুরুল ইসলাম, অ্যাসিস্টটেন্ট ডিরেক্টর মাজহারুল ইসলাম, নায়েব আলী শরীফ, প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব মহম্মদ সালাহউদ্দিন এবং ন্যাশনাল হাউজিং এবং পাবলিক ওয়ার্কস মন্ত্রকের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।




