National Special News Special Reports

জানেন কি ২৬/১১-র বীর এনএসজি কম্যান্ডো এখন মাদক-চক্রের ‘কিংপিন’, ২০০ কেজি গাঁজা-সহ গ্রেফতার 

0
(0)

খবর লাইভ : দেশের এলিট কাউন্টার-টেররিজম ফোর্স ন্যাশনাল সিকিউরিটি গার্ড-এর প্রাক্তন কম্যান্ডো বজরং সিং এবার আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের মূল পান্ডা হিসেবে রাজস্থান পুলিশের হাতে ধরা পড়লেন। বুধবার রাতে চুরু-র রতনগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুম্বইয়ের ২৬/১১ সন্ত্রাস-বিরোধী অভিযানে অংশ নেওয়া এই প্রাক্তন এনএসজি কম্যান্ডোর কাছ থেকে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। রাজস্থান পুলিশ ইতিমধ্যেই তাকে এই মাদক চক্রের কিংপিন বা মূল পান্ডা হিসাবে ঘোষণা করেছে। এমনকি এর আগে তাকে ধরার জন্য তার মাথার দাম হিসেবে ২৫,০০০ টাকার ঘোষণাও করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বজরং সিং তেলেঙ্গানা এবং ওড়িশা থেকে রাজস্থানে গাঁজা পাচারের চক্র চালাচ্ছিলেন। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা বজরং তাঁর কর্মজীবনের প্রথমদিকে বর্ডার সিকিউরিটি ফোর্সে যোগ দেন এবং পরে এনএসজি-তে সাত বছর কম্যান্ডো হিসেবে কাজ করেন। মুম্বইয়ের ২৬/১১ সন্ত্রাস-বিরোধী অভিযানে একজন এনএসজি কমান্ডো হিসাবে তিনি অংশগ্রহণ করেছিলেন। ২০২১ সালে তিনি রাজনীতিতে নামেন এবং এই সময় তার অপরাধীদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। বিএসএফ-এর চাকরির অভিজ্ঞতা এবং ওড়িশার পুরোনো পরিচিতদের ব্যবহার করে তিনি দ্রুত গাঁজা পাচার সিন্ডিকেটের মাথা হয়ে ওঠেন। জানা গেছে, বজরং অল্প পরিমাণে নয়, বরং কুইন্টাল কুইন্টাল গাঁজা পাচারের কাজ করতেন। রাজ্য পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড এবং অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স টানা দু’মাস ধরে ‘অপারেশন গাঁজনী’ চালিয়ে অবশেষে তাঁকে ধরতে সক্ষম হয়।

বারবার ঠিকানা পরিবর্তন এবং ভুয়ো মোবাইল আইডি ব্যবহার করে গ্রেপ্তারি এড়াচ্ছিলেন বজরং। অবশেষে তার বিশ্বস্ত এক রাঁধুনির সঙ্গে যোগাযোগের সূত্র ধরে গোয়েন্দা দল চুরু-র রতনগড়ে তার গোপন আস্তানার হদিশ পায়। এরপরেই পুলিশ সুপরিকল্পিতভাবে তাকে মোটরসাইকেলে অনুসরণ করে এবং তার আস্তানায় অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করে।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *