খবর লাইভ : অরুণাচল প্রদেশ থেকে বিস্তৃত ভারত-চিন সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে লুনঝে বিমানঘাঁটিতে ম্যাকমোহন লাইন এলাকায় চিন নির্মাণ করেছে ৩৬টি যুদ্ধবিমান ও ড্রোন স্থাপনের জন্য নতুন শেল্টার ও প্রশাসনিক ব্লক। এই ঘাঁটি রাজধানী তাওয়াং থেকে প্রায় ১০৭ কিমি দূরত্বে অবস্থিত। <ষশেল্টার নির্মাণের ফলে চিনের নয়নহাঁটি বিমান বাহিনী দ্রুত স্থানান্তর এবং আক্রমণের মহড়া […]
Day: October 27, 2025
রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল এসআইআর ঘোষণার প্রাক্কালে
খবর লাইভ : রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটল এসআইআর ঘোষণার প্রাক্কালে। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বদলি করা হয়েছে মোট ৬৪ জন আইএএস অফিসারকে, যাঁদের মধ্যে রয়েছেন দশ জন জেলা শাসক। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক এডিএম ও এসডিও-কেও। নবান্ন সূত্রে খবর, দীর্ঘদিন একই পদে কর্মরত আধিকারিকদের ক্ষেত্রেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের […]
রাজ্যের অ্যাকাউন্ট সিজ করা হবে, হাইকোর্টের কড়া হুঁশিয়ারি
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকার উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ সময়মতো না দেওয়ার কারণে কলকাতা হাইকোর্ট একাধিকবার কঠোর মনোভাব দেখিয়েছে। গত মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন। বিচারপতিদের মতে, “অর্থ বরাদ্দ না হওয়ায় আদালতসহ নিচুতলার আদালতগুলোর কাজ প্রায় থমকে গেছে। রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা […]
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় সর্বোচ্চ সতর্কতা
খবর লাইভ : রবিবার রাতেই বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়, যা মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে মছলিপত্তলম ও কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাডাতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় অন্ধ্রপ্রদেশ ও পাশের ওড়িশাতে চূড়ান্ত পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে প্রস্তুতি উপকূলবর্তী অঞ্চলসমূহে আগাম সতর্কতা […]




